শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে সন্তানদের বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতির মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮২ Time View

অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে সন্তানদের বাঁচাতে গিয়ে ভাটার টানে ডুবে মারা গেছেন অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি দম্পতি শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি । ২৮ ডিসেম্বর (শনিবার) অস্ট্রেলিয়ার ওয়ালপোল নামক স্থানে সমুদ্র সৈকত থেকে তাদের লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

অস্ট্রেলিয়ায় তাদের বাড়ি পার্থের ওয়েলিংটনে। স্বপন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তারা বাংলাদেশের খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন।

অস্ট্রেলিয়ান প্রবাসী ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ২৭ ডিসেম্বর বড়দিনের ছুটিতে দুই কন্যা সুবাহ ও সিয়ানাকে নিয়ে ওয়ালপোল এলাকায় ভ্রমণে যান এ দম্পতি শহিদুল হাসান স্বপন(৪৪) ও সাবরিনা আহমেদ পাপড়ি(৪০)।  পরদিন তারা সন্তানদের নিয়ে সমুদ্র সৈকতে ঘুরতে যান। সমুদ্রে ভাটার টানে দুই সন্তান ডুবে যেতে দেখে তারা সন্তানদের বাঁচাতে সমুদ্রে নেমে পড়েন। তবে  সন্তানদের জীবিত উদ্ধার করলেও নিজেরা পানিতে ডুবে যান। এতে তাদের মৃত্যু হয়। পরে লাশ দুটি উদ্ধার করে স্থানীয় পুলিশ।

তাদের মৃত্যুতে কার্টিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাঝে গভীর শোক নেমে এসেছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ দুই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইন্সটিটিউট, খুলনা বিশ্ববিদ্যালয় প্ল্যানার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও অব প্ল্যানার্স ।

রয়্যাল লাইফ সেভিং অস্ট্রেলিয়ার তথ্যানুযায়ী জানা যায়, এই বছর ডুবে যাওয়ার সংখ্যা বেড়েছে। চলতি বছরের গ্রীষ্মের প্রথম তিন সপ্তাহে ১৪ জন মারা গেছে, যা ২০২৩ সালের একই সময়ের জন্য মৃত্যুর সংখ্যার চেয়ে বেশি। বর্তমান মৃত্যুর হার পাঁচ বছরের গড় থেকে ২০ শতাংশ বেশি এবং পানিতে ডুবে যাওয়া নিহতদের মধ‍্য ৮০ ভাগই অস্ট্রেলিয়ান নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category