সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা : ইউজিসি বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, বিনিয়োগে আস্থা রাখুন : প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি ‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ সেপ্টেম্বর জলবায়ু হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ চান প্রধানমন্ত্রী রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

বলছি তোমাকেই

সুতপা বড়ুয়া
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭৯ Time View

তুমি, এই তুমিই আমাকে বসিয়েছ

দেবীর আসনে।
আকাশ থেকে তারা এনে
আমার চুলে গাঁথতে চেয়েছ সেই তুমিই
কখনো বলেছ আমি চাঁদ ,
কখনো ফুল,পাখি, নদী কিম্বা চঞ্চল প্রজাপতি

আমাকে সাজাতে পৃথিবীর বুক চিরে
তুলে এনেছ হীরে, চুনি, পান্না
সাগর সেঁচে এনেছ মোতি,
মুড়ে দিয়েছ সোনা, রূপো, প্লাটিনামে,
রেশমে, মখমলেII

নতুন খেলনা পাওয়া ছোট বাচ্চাটার মত
তোমার দেওয়া সে সব মহার্ঘ্য উপহার
পেয়ে উদ্বেল হয়েছি,
হেসেছি হাজার বছর ধরে।
তারপর জানো, ওসবে এখন আর কুলোচ্ছে না!

কারণ এখন আমি বুঝি যে
আমাকে সাজিয়েছ তুমি
নিজেরই প্রয়োজনে।
আসলে তুমি আমায় কেবলই ঠকিয়েছ।

কারণ তুমি, অথবা তোমরাই আবার
আমাকে চিতায় তুলে পুড়িয়েছ,
ভালোবাসার দায়ে কতল করেছ,
কখনো চুল ছেঁটে সাদা কাপড়ে
তো আবার কখনো কালো চাদরে মুড়িয়েছ

এ খেলা এবার বন্ধ করো!
সময় এসেছে ফিরে দেখার।
চাইনা দেবী হতে বা সাজানো পুতুল
চাইনা মৃত্যু উপহার
মানুষ বলে সাথে সাথে চলতে দিও শুধু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category