রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা : ইউজিসি বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, বিনিয়োগে আস্থা রাখুন : প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি ‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ সেপ্টেম্বর জলবায়ু হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ চান প্রধানমন্ত্রী রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের

‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ সেপ্টেম্বর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির সংগঠন ‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর, রোববার অনুষ্ঠিত হবে ‘Amader Kotha Inc. 6th Anniversary Cultural Night’।

ক্যাম্বেলটাউন সিভিক সেন্টারে বিকেল সাড়ে ৫টায় শুরু হবে এ আয়োজন। অনুষ্ঠানে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, সম্মাননা প্রদান ও বিশেষ ডিনারের ব্যবস্থা। এবারের ক্যাটারিংয়ের দায়িত্বে রয়েছে ‘ফোড়নের গল্প’।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা আগে টিকিট বুকিং করেছেন কিন্তু এখনো মূল্য পরিশোধ করেননি, তাদের দ্রুত বিষয়টি নিশ্চিত করতে হবে। আসনসংখ্যা সীমিত হওয়ায় বিকেলের মধ্যেই ক্যাটারিংয়ের চূড়ান্ত সংখ্যা জানাতে হবে।

ইতোমধ্যে টিকিটের মূল্য পরিশোধকারীদের নাম গেটে সংরক্ষিত থাকবে। আয়োজকরা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে যারা এবার অংশ নিতে পারছেন না, তাদের ভবিষ্যৎ আয়োজনে পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

ছবি ও তথ্য: আমাদের কথা
নিউজ: টিম প্রেস অস্ট্রেলিয়া (বাংলাদেশি অস্ট্রেলিয়ান জার্নালিস্টস গ্রুপ)

Please Share This Post in Your Social Media

More News Of This Category