রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বজুড়ে নারীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু সিডনি বাঙ্গালী কমিউনিটি ইনক.-এর আয়োজনে আগামীকাল মিন্টো ইনডোর স্পোর্টস সেন্টারে ‘ঈদ এক্সিবিশন ২০২৬’ আজ মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট চালু আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস ঐতিহাসিক ৭ মার্চ আজ: স্বাধীনতার ডাকের স্মরণে জাতি ক্যাম্বেলটাউনে মেয়রের আয়োজনে রমজানের ইফতার, অংশ নিলেন বিভিন্ন কমিউনিটির মানুষ রাশমিকার বিয়েতে নজর কাড়ল ৩ কেজি সোনার গয়না রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০ সিডনির ওরান পার্কে আন্তর্জাতিক নারী দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে আয়োজন করা হচ্ছে “‌হেনা অ্যান্ড হেরিটেজ – ঈদ আল ফিতর ২০২৬”

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় শিশুসহ নিহত ৪

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২২৫ Time View

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ব্যাঙ্কোয়েট হলে বন্দুকধারীর গুলিতে শিশুসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। একইসঙ্গে আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার কিছু আগে একটি পারিবারিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। রোববার (৩০ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সান জোয়াকুইন কাউন্টি শেরিফের মুখপাত্র হিদার ব্রেন্ট বলেছেন, স্টকটন শহরের লুসিল অ্যাভিনিউয়ের ১৯০০ ব্লকের কাছে সন্ধ্যা ৬টার কিছু আগে একটি অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনা ঘটে।

এটি একটি পারিবারিক অনুষ্ঠান ছিল বলে জানান হিদার ব্রেন্ট। তিনি বলেন, নিহতদের মধ্যে শিশু ও প্রাপ্ত বয়স্করাও আছেন।

নিহতদের প্রকৃত বয়স ও লিঙ্গ সম্পর্কে তাৎক্ষণিক বিস্তারিত তথ্য জানাতে পারেননি শেরিফের মুখপাত্র। বন্দুকধারীকে শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানান হিদার ব্রেন্ট।

তিনি বলেন, ‘এটি পরিকল্পিত একটি ঘটনা হতে পারেন। তবে এই মুহূর্তে আমাদের প্রথম অগ্রাধিকার হলো ঘটনার সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা।’

গুলিবর্ষণের ঘটনাটি ব্যাঙ্কোয়েট হলের ভেতরে নাকি বাইরে ঘটেছে তা স্পষ্ট করতে জানাতে পারেননি শেরিফের মুখপাত্র। তিনি বলেন, এফবিআই, স্টকন পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা তদন্তে সহায়তা করছে।

স্টকটনের ভাইস মেয়র জেসন লি এক বিবৃতিতে বলেছেন, শিশুদের জন্মদিনের পার্টিতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের অফিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানিয়েছে, গভর্নরকে ‘ভয়াবহ গুলিবর্ষণ’ সম্পর্কে অবহিত করা হয়েছে। গভর্নরের জরুরি পরিষেবা অফিস পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য আইন প্রয়োগকারী সংস্থার সাথে সমন্বয় করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category