বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

জর্জিয়ায় বিমান বিধ্বস্তে ২০ সেনা নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১২৫ Time View
19

আজারবাইজান থেকে উড্ডয়নের পর জর্জিয়ায় বিধ্বস্ত হওয়া তুরস্কের সামরিক কার্গো বিমানটিতে থাকা ২০ জন সেনা সদস্যের সবাই নিহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার জর্জিয়ার কাখেতি অঞ্চলের সিঘনাঘি মিউনিসিপ্যালিটিতে তুর্কি সি–১৩০ সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। সে সময় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, বিধ্বস্ত বিমানে কমপক্ষে ২০ জন তুর্কি সেনা সদস্য আছেন।

প্রাথমিক ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি আকাশে ঘুরতে ঘুরতে মাটিতে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। টিলাজুড়ে ঘাসের ওপর ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিল, কিছু অংশে তখনো আগুন জ্বলছিল এবং ধোঁয়া উড়ছিল।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এক্স-পোস্ট বলেছেন, ‘আমাদের বীর সহযোদ্ধারা শহীদ হয়েছেন, যখন আজারবাইজান থেকে দেশে আসার পথে আমাদের সি-১৩০ সামরিক কার্গো বিমানটি জর্জিয়া-আজারবাইজান সীমান্তের কাছে বিধ্বস্ত হয়।’ তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category