বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় পার্টিতে বন্দুক হামলা, নিহত ২

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ Time View
27

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় একটি পার্টিতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (২৫ অক্টোবর) ভোরে এতে কমপক্ষে দুইজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। খবরটি স্থানীয় কর্মকর্তাদের বরাতে প্রকাশ করেছে এবিসি নিউজ।

ঘটনাস্থল নর্থ ক্যারোলিনার রোবসন কাউন্টির ম্যাক্সটন শহরের বাইরে প্রত্যন্ত এলাকায়। এই এলাকা সাউথ ক্যারোলিনা সীমান্তের কাছে, র‍্যালে থেকে প্রায় ৯৫ মাইল (১৫০ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

রোবসন কাউন্টি শেরিফ বার্নিস উইলকিন্সের অফিস জানিয়েছে, ১৩ জনকে গুলি করা হয়েছে। গুলির পরেই তদন্তকারী দল এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে মনে হচ্ছে এবং স্থানীয়দের জন্য বর্তমানে কোনো হুমকি নেই। শেরিফ অফিস জানিয়েছে, আইন প্রয়োগকারী কর্মকর্তারা আসার আগেই ১৫০-এর বেশি লোক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category