বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন শিকাগোতে ৩ দিনে ২৪ বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনক (BAOA) বার্ষিক গালা ডিনার ও কালচারাল নাইট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার নির্বাচনে সভাপতি আনিস, সা. সম্পাদক সাদিকুর

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৭ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার নির্বাচনে আনিস-সাদিকুর প্যানেলের বিজয় হয়েছে। ৬ সেপ্টেম্বর রবিবার সংগঠনের নিজস্ব ভবনে সকাল ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ১১৭৫ জন মধ্যে ৯৪০ জন ভোটার ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে নির্বাচন কমিশন বিজয়ীদের নাম ঘোষণা করেন।

নবনির্বাচিত সভাপতি ড. আনিসুল আফসার জানান, সবাই একসাথে কাজ করে আমাদের কমিউনিটির অগ্রগতি এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

নির্বাচনে বিভিন্ন পদের মধ্যে সভাপতি ড: আনিসুল আফসার,  সাধারণ সম্পাদক সাদিকুর রহমান খান, সহ-সভাপতি ইঞ্জি. সাইফুল ইসলাম ও ইঞ্জি. হাবিব ভূঁইয়া, সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জি. আলমগীর কবির ও এটিএম মোরশেদুল ইসলাম, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম, প্রকাশনা ও প্রচার সম্পাদক মো. আতিকুর রহমান আতিক, শিক্ষা সম্পাদক  ডা. আবুল কাসেম, ক্রীড়া ও যুব সম্পাদক শাহ এ মতিন, সমাজকল্যাণ ও বিনোদন সম্পাদক শফিউর রহমান শফি, মহিলা বিষয়ক সম্পাদক মো. আব্দুল মতলেব, কার্যনির্বাহী সদস্য মো. জাহিদ ফারহান বান্টি, সাইদ এম রহমান (লিপু), মো. গোলাম জিলানি, আবুল হায়াত ভূঁইয়া (হায়াত), মাহমুদ হক (মামুন), আব্দুস সবহান ও শামসুল হক (বাচ্চু) নির্বাচিত হন।

নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ডা. তোজাম্মেল হোসেন ও সহকারী নির্বাচন কমিশনার হামিদ শেখ এবং আশরাফ চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category