শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, বিনিয়োগে আস্থা রাখুন : প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি ‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ সেপ্টেম্বর জলবায়ু হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ চান প্রধানমন্ত্রী রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এজিএম, নতুন কমিটি ঘোষণা অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্পবেলটাউন ঈগলসের প্রথম হাইকিং, হাঁটায় স্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা

পুরান ঢাকায় জুতার গোডাউনে আগুন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৩৪৪ Time View

রাজধানীর পুরান ঢাকার নয়াবাজার জিন্দাবাহার পার্কের পাশে একটি জুতার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (২ মার্চ) রাত ১০টা ২৪ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি জানান, পুরান ঢাকার নয়াবাজার জিন্দাবাহার পার্কের পাশে পঞ্চম তলা ভবনের নিচতলায় একটি জুতার গোডাউনে আগুন লাগার খবর আসে।

খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ খবর অনুযায়ী রাত ১০টা ৪৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category