শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শুভেন্দুর শপথের মঞ্চে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানালেন মোদি গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা নতুন প্রজন্মকে রবীন্দ্রচর্চায় সম্পৃক্ত করতে ভূমিকা রাখতে হবে : টুকু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার শিল্পকলায় ৪ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব শুরু হচ্ছে কাল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের সংকটের অবসান ঘটাবে: কাতারের প্রধানমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ে সরকার প্রস্তুত: শিক্ষামন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু

ঈদ উপলক্ষে বিডি হাব সিডনির উদ্যোগে চাঁদ রাত মেলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২২৮ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৩ মার্চ ৩৭-৪১ লিংকন স্ট্রিটে বিশাল চাঁদ রাত মেলার আয়োজন করতে যাচ্ছে বিডি হাব। এ বিষয়ে ১০ মার্চ সন্ধ্যায় মিন্টুস্থ নওয়াব রেস্টুরেন্টে আলোচনা ও ইফতার অনুষ্ঠিত হয়।

আয়োজক কমিটির পক্ষে বিডি হাব সিডনির সভাপতি আব্দুল খান রতনের সভাপতিত্বে প্রস্তুতি সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. সৈয়দ রহমান মিঠু। সভায় চাঁদ রাত মেলার অন্যতম বিশেষ আকর্ষণ সাংস্কৃতিক পরিবেশনার সময়কাল এবং অংশগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

আয়োজক কমিটির পক্ষে যুগ্ম সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান টিপু বলেন, ‘এই মেলায় থাকছে ১০০টিরও বেশি বাহারি পোশাক, রকমারি গহনা, মেহেদি ও সুস্বাদু খাবারের স্টল। শিশুদের জন্য থাকছে ফেস পেইন্টিংসহ বিনোদনের নানা ব্যবস্থা।

সহ সভাপতি শফিক শেখ বলেন, ‘চাঁদ রাত মেলায় কোনো প্রবেশ মূল্য থাকছে না। মিন্টু স্টেশনের অতি সন্নিকটে মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা ও সঙ্গে থাকছে আশপাশের রাস্তাতেও পার্কিংয়ের সুযোগ।’

বিশাল এ চাঁদ রাত মেলা উপভোগ করার জন সকলকে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category