শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিডনির ওরান পার্কে আন্তর্জাতিক নারী দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে আয়োজন করা হচ্ছে “‌হেনা অ্যান্ড হেরিটেজ – ঈদ আল ফিতর ২০২৬” যুদ্ধের প্রথম দুই দিনে তেহরান ছেড়েছেন ১ লাখ মানুষ : জাতিসংঘ ঢাকা বিমানবন্দর থেকে ২১০টি ফ্লাইট বাতিল সাত ভাই চম্পার রাত ইরানে সহিংসতায় নিহতের সংখ্যা এক হাজারের বেশি পবিত্র মাহে রমজানের সৌহার্দ্যে সিডনিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের ইফতার ও ডিনার মার্কিন হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮০ ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর তালিকা করে চাঁদাবাজদের আইনের আওতায় নিয়ে আসা হবে মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা ঘোষণা

মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের স্বাগত জানাতে পশ্চিম তীরে জনতার উল্লাস

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২০৫ Time View

ইসরাইলি কারাগার থেকে সোমবার ভোরে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের বহনকারী দুটি বাস পশ্চিম তীরের বায়তুনিয়া শহরে পৌঁছালে শত শত মানুষ উল্লাস করে, গাড়ীর হর্ন বাজিয়ে এবং শ্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করে তাদেরকে স্বাগত জানায়। ফিলিস্তিনের বায়তুনিয়া থেকে এএফপি এ খবর জানায়।

রোববার থেকে শুরু হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম দিনে চুক্তির অংশ হিসেবে ৯০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরাইল। বিনিময়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তিন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে।

সাংবাদিকরা জানান, মুক্তি প্রাপ্তরা বাসের উপরে উঠে হামাসের পতাকা উত্তোলন করেন।

তাদের সাথে যোগ দেয় ফাতাহ, ইসলামিক জিহাদ এবং অন্যান্য ফিলিস্তিনি দলের পতাকা, সেইসাথে ফিলিস্তিনি জাতীয় পতাকাও।

অন্যদিকে বাসের ভেতরে মুক্তিপ্রাপ্ত কয়েকজন মহিলা বন্দীকে হ্যাস্যোজ্জল ভঙ্গীতে ভি-চিহ্ন দেখিয়েছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। তাদের সাথে রেড ক্রসের একজন কর্মীকেও দেখা গেছে।

এরআগে ইসরাইলের কারাগার পরিষেবা এক বিবৃতিতে নিশ্চিত করেছে, গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বন্দীদের প্রথম মুক্তি সম্পন্ন হয়েছে।

ইসরাইল কারাগার পরিষেবা রাত ১:৩০ টা (২৩৩০ জিএমটি রোববার) এর ঠিক আগে জারিকৃত এক বিবৃতিতে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির কথা উল্লেখ করে বলেছে, ’সকল সন্ত্রাসীকে ওফের কারাগার এবং জেরুজালেম আটক কেন্দ্র থেকে মুক্তি দেওয়া হয়েছে।’

২০২৩ সালের নভেম্বরের পর হামাস এই প্রথম রোববার গাজা উপত্যকায় তিনজন মহিলা জিম্মিকে মুক্তি দিয়েছে।
গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে হামাসের হাতে আটক ৩৩ ইসরাইলি বন্দির বিনিময়ে ৭৩৭ জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category