বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

কানাডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৪৬৯ Time View
15

কানাডার টরেন্টোতে নিখোঁজের এক মাস পর নিধুয়া মুক্তাদির (১৯) নামের বাংলাদেশি এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় শনিবার (৪ জানুয়ারি) পোর্ট ব্রুস সৈকতের কাছে ইরি লেকের তীর থেকে মরদেহ উদ্ধার করা হয়। গত ৩ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিধুয়া মুক্তাদির কানাডায় বাংলাদেশি লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে। তিনি মায়ের সঙ্গে স্কারবারোর ক্রিসেন্ট টাউনে থাকতেন।
মরদেহের পরিচয় নিশ্চিত করে অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে, পোর্ট ব্রুসের ইরি লেক থেকে পাওয়া মরদেহটি হলো ১৯ বছর বয়সি নিধুয়া মুক্তাদির, যিনি ডিসেম্বরের শুরুতে সেখানকার লন্ডন এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন।
কানাডার পুলিশ জানিয়েছে, কানাডার ফানশাওয়ে কলেজে নার্সিংয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন নিধুয়া। পোর্ট ব্রুসের ইরি লেক থেকে তার মরদেহ পাওয়া যায়।
 
পোর্ট স্ট্যানলি থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তর-পূর্বে হক ক্লিফ রোড থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি। ডুবুরি ও ড্রোনের সাহায্য তাকে খোঁজার চেষ্টা করে পুলিশ। শনিবার ওয়ানেটা বিচে একজন কানাডিয়ান নাগরিক নিধুয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। মঙ্গলবার অন্টারিও প্রাদেশিক পুলিশ মরদেহ উদ্ধার।
নিধুয়ার মৃত্যুর ঘটনায় সেখানকার আশেপাশের পরিস্থিতির তদন্ত চলছে জানিয়ে পুলিশ বলেছে, নিহতের শরীরে অস্বাভাবিক কোনো কিছু পাওয়া যায়নি। মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category