সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ আর্জেন্টাইন কিংবদন্তি মেসির বাবার মৃত্যুর গুঞ্জন অস্ট্রেলিয়ায় যেতে ভুয়া এজেন্ট থেকে সতর্ক থাকার পরামর্শ হরমুজ নিয়ে চুক্তি খুব নিকটেই, তবে মানতে হবে শর্ত: ইরান চিকিৎসকদের পেশাগত দায়িত্বে রাজনীতি যেন বাধা না হয়: প্রধানমন্ত্রী বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা জারি নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারের দগ্ধ ৩ থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

বাংলা পাঠশালার বার্ষিক সনদ বিতরন ও বিজয় দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪২৩ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলা স্কুলের বার্ষিক সার্টিফিকেট উপস্থাপনা ও বাংলাদেশের বিজয় দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে। ১৫ই ডিসেম্বর (রবিবার) বারদিয়া পাবলিক স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অভিভাবক, অতিথি, শিক্ষার্থী, শিক্ষক এবং বিদ্যালয়ের কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন ।

দেশের প্রতি স্বীকৃতি পাঠ করেন, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অধ্যক্ষ মিলি ইসলাম অংশগ্রহনকারীদের ধন্যবাদ জানিয়ে বাংলা স্কুলের ইতিহাস সংক্ষেপে তুলে ধরেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশংসা করেন। এছাড়াও স্কুলের সাধারণ সম্পাদক তানবীর আলম সারা বছর ধরে স্কুলের অর্জনগুলি তুলে ধরেন।

অনুষ্ঠানে সাংস্কৃতিক শিক্ষক নিলুফা ইয়াসমিন, শারিয়া নূর, সাদিয়া আফরিন তানিয়ার পরিচালনায় কবিতা আবৃত্তি,দেশাত্মবোধক গান, দর্শনীয় নৃত্য পরিবেশন করা হয়।

ক্যাম্পবেলটাউনের মেয়র ডার্সি লাউন্ড সামগ্রিক পারফরম্যান্স এবং ভাষা শিক্ষায় শ্রেষ্ঠত্বের জন্য ছাত্র ওয়ানিয়াকে একটি মিনিস্ট্রিয়াল মেরিট অ্যাওয়ার্ড প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্যাম্পবেলটাউনের মেয়র ডার্সি লাউন্ড, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর মাসুদ খলিল এবং শিক্ষা অফিসার মিসেস এনিয়া গ্যানন, আশফাক কে রহমানসহ বারদিয়ার প্রতিনিধিবৃন্দ। বিশেষ বক্তৃতা করেন। অনুষ্ঠানে সকল অতিথিদের বাংলা স্কুল ক্রেস্ট প্রদান করা হয়।


এরপর শিক্ষা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত ২০২৪ এর সার্টিফিকেট অধ্যক্ষ মিলি ইসলাম, শিক্ষক হামিদা খাতুন এবং শরিয়া নূর হস্তান্তর করেন।

বাংলা স্কুলের সভাপতি ড. রফিক ইসলাম উপস্থিত থাকার জন্য এবং তাদের অব্যাহত সমর্থনের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অধ্যক্ষ এবং বর্তমান ও সাবেক শিক্ষকদের অবদানের স্বীকৃতি স্বরূপ তাদের ফুলের তোড়া প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে আছেন জনাব আব্দুল জলিল, জনাব শাহ আলম। জনাব লিংকন শফিকুল্লাহ, মিসেস রোকেয়া আহমেদ, জনাব শফিকুল আলম, জনাব আব্দুস সোবহান, জনাব গ্রেগ পল্টার, জনাব পারভেজ খান, জনাব জাকি খন্দকার, মিসেস পূরবী পারমিতা বোস, মিসেস তিশা তানিয়া, আবু তারিক এবং শিক্ষকবৃন্দ। ক্যাম্পবেলটাউন বাংলা স্কুল এবং পাঠশালা অস্ট্রেলিয়া থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category