সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বিমানবন্দর এলাকায় বেবিচকে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে যেভাবে হত্যা করা হয় কালবৈশাখীর তাণ্ডবে ৭ জেলায় বজ্রপাতে ১২ প্রাণহানি তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে পড়ছে দেশ, বন্যার শঙ্কা যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার চায় বাংলাদেশ ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, ‘পুলিশ হেফাজতে’ শিক্ষক-শিক্ষার্থী ওয়াশিংটনে ডিনার চলাকালে গুলি: নিরাপদে ট্রাম্প ও মেলানিয়া যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন

তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৩৫

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২২৭ Time View
19

যাত্রাবাড়ীতে তিন কলেজের রক্তক্ষয়ী সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থী পেটে গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর থেকে তাদের আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, সোহরাওয়ার্দী কলেজের রাজীব (১৯), শাহেদুল (২০), আশিকুল (২১), সাইদুল ইসলাম (১৯), অনয় (২১), রাজীব (২৪), আব্দুর রহমান (২০), সম্রাট (১৮), জয় (১৮)। কবি নজরুল সরকারি কলেজের অনুপম দাস (২৩), রানা (২০), সুমন (২২), মারুফ (১৯), হাসিনুর (১৯), আরাফাত (১৯), সিফাত (১৮), জুয়েল ইসলাম (২২), জাহেদুল (২১), আসিফ মাহমুদ (১৮), মারুফ (২২), সাকির (১৯), জুবায়ের রহমান সাজ্জাদ(১৯), রোহান (১৯), সৈকত (১৯), জারিফ(১৮), নাঈম (২২)।

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের নাফি (বুলেট বিদ্ধ), ইনতিয়াক(২২); ইম্পেরিয়াল কলেজ হাতিরঝিল শাখার হুমায়ুন (২০); সলিমুল্লাহ কলেজের রুমান (১৯), নোমান (২০); দোলাইপাড় কলেজের তাসরিফ (১৮); ব্রাইট স্কুলের মাহিম হোসেন (১৫); রাজারবাগ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের আরাফাত (১৯)

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন,যাত্রাবাড়ী থেকে আহত অবস্থায় অন্তত ৩৫ জনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী মাথায় এবং নাকে মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া নাকি নামে মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর পেটে গুলি লেগেছে তার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন চিকিৎসক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category