লিবিয়ার বেনগাজি থেকে ১৪৪ অনিবন্ধিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। লিবিয়ার ত্রিপলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর প্রত্যক্ষ সহযোগিতায় তাঁরা দেশে ফেরেন তারা। মঙ্গলবার (১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৭টায় বুরাক এয়ার-এর চার্টার্ড ফ্লাইট করে ১৪৪ বাংলাদেশির প্রত্যাবাসন করা হয়েছে। আইওএম-এর পক্ষ থেকে তাদের সবাইকে ছয় হাজার টাকা দেওয়া হয়। তা ছাড়া তাদের জন্য কিছু খাদ্য সমগ্রী উপহার, মেডিক্যাল চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিমানবন্দরে অবতরণের পর এসব নাগরিককে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর কর্মকর্তারা...
17
লিবিয়ার বেনগাজি থেকে ১৪৪ অনিবন্ধিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। লিবিয়ার ত্রিপলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর প্রত্যক্ষ সহযোগিতায় তাঁরা দেশে ফেরেন তারা।
মঙ্গলবার (১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৭টায় বুরাক এয়ার-এর চার্টার্ড ফ্লাইট করে ১৪৪ বাংলাদেশির প্রত্যাবাসন করা হয়েছে।
আইওএম-এর পক্ষ থেকে তাদের সবাইকে ছয় হাজার টাকা দেওয়া হয়। তা ছাড়া তাদের জন্য কিছু খাদ্য সমগ্রী উপহার, মেডিক্যাল চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিমানবন্দরে অবতরণের পর এসব নাগরিককে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।