বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

লেবাননে সমন্বিত বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৩২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১০ Time View
18

লেবানন জুড়ে সমন্বিত হামলায় পেজার বিস্ফোরণের পর ওয়াকি-টকি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক হাজার।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদের বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গল ও বুধবার পরপর সমন্বিত বিস্ফোরণে লেবাননে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েক হাজার বাসিন্দা। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় ইসরায়েলকে সম্পূর্ণভাবে দায়ী করেছে হিজবুল্লাহ। তবে এ হামলার ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল।
বিজ্ঞাপন

এদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদে এক বছরের মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডের অবৈধ দখলদারিত্ব বন্ধ করার জন্য ইসরাইলকে আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category