রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বজুড়ে নারীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু সিডনি বাঙ্গালী কমিউনিটি ইনক.-এর আয়োজনে আগামীকাল মিন্টো ইনডোর স্পোর্টস সেন্টারে ‘ঈদ এক্সিবিশন ২০২৬’ আজ মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট চালু আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস ঐতিহাসিক ৭ মার্চ আজ: স্বাধীনতার ডাকের স্মরণে জাতি ক্যাম্বেলটাউনে মেয়রের আয়োজনে রমজানের ইফতার, অংশ নিলেন বিভিন্ন কমিউনিটির মানুষ রাশমিকার বিয়েতে নজর কাড়ল ৩ কেজি সোনার গয়না রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০ সিডনির ওরান পার্কে আন্তর্জাতিক নারী দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে আয়োজন করা হচ্ছে “‌হেনা অ্যান্ড হেরিটেজ – ঈদ আল ফিতর ২০২৬”

আল-আকসা হাসপাতালে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৫৫

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৩১২ Time View

গাজার আল-আকসা হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৫ জনের মারা যাওয়ার তথ্য জানা গেছে। অনেকেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার (৮ জুন) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

গণমাধ্যমটি আল-আকসা হাসপাতালের মুখপাত্র খলিল আল-দেগ্রানের বরাত দিয়ে জানায়, ইসরায়েলের হামলায় ৫৫ জন নিহত হয়েছে। শত শত আহত মানুষ হাসপাতালে আসছেন।

রাফাহ শহরের কুয়েত স্পেশালিটি হাসপাতালের পরিচালক বলেছেন, ইসরায়েলি বাহিনীর হাতে নিহত মানুষের রাস্তায় অনেক মানুষের মরদেহ পড়ে আছে। এখনো আহতদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেনি।

ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) এর ডাক্তার তানিয়া হাজ-হাসান বলেন, গাজার প্রধান হাসপাতাল হিসেবে কাজ করার মতো সক্ষমতা আল-আকসা হাসপাতালের নেই। তিনি আল জাজিরাকে বলেন, গাজার স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। অন্য প্রতিটি হাসপাতাল ইসরায়েলি বাহিনী ধ্বংস করে দিয়েছে।

আল-আকসা হাসপাতালে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আমার সহকর্মীরা সেখান থেকে যে চিত্রের কথা জানাচ্ছেন তা এক কথায় ‘ভয়াবহ’।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনি চলা ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬ হাজার ৮০১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৮৩ হাজার ৬৮০ জন ফিলিস্তিনি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category