শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে যেসব রুটে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৪ শ্রমিক আটক একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ সুপ্রিম কোর্টের প্রধান গেটের সামনে ককটেল বিস্ফোরণ সাত ধাপে স্থানীয় সরকার নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর নেপালের বন্যার্তদের সহায়তায় সিডনিতে বাংলাদেশি-নেপালি সম্প্রদায়ের তহবিল সংগ্রহ একুশে একাডেমি অস্ট্রেলিয়ার নতুন কমিটি, সভাপতি অমিয়া মতিন, সাধারণ সম্পাদক তাসলিম আহমেদ সিডনিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে বহুভাষিক কবিতা সন্ধ্যা সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

ইব্রাহিম রাইসিসহ সব যাত্রী মারা গেছেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৩৪৪ Time View

দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। তবে প্রেসিডেন্ট রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি কেউই আর বেঁচে নেই বলে নিশ্চিত করেছে ইরান প্রশাসন।

সোমবার (২০ মে) বার্তাসংস্থা রয়টার্সসহ বেশ কয়েকটি গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন। হেলিকপ্টারটিকে থাকা সব যাত্রীকে শহীদ বলে নিশ্চিত করেছে ইরান।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি পাহাড়ি এলাকায় হেলিকপ্টারে করে বিধ্বস্ত হওয়ার পর মারা গেছেন। উদ্ধারকারীরা জানিয়েছেন রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে।

এর আগে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারের বিধ্বস্ত স্থানে কারও ‘বেঁচে থাকার বা জীবিত থাকার কোনও চিহ্ন’ নেই বলে জানিয়েছিল ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। দুর্ঘটনার কবলে পড়ার বেশ লম্বা সময় পর উদ্ধারকারীরা রাইসির হেলিকপ্টার খুঁজে পেয়েছিলেন।

রোববার (১৯ মে) ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফার কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রেসিডেন্ট রাইসি আজারবাইজানের সীমান্তের কাছে কিজ কালাসি এবং খোদাফারিন বাঁধ দুটি উদ্বোধন করেন। সেখান থেকে ফিরে তিনি ইরানের উত্তর-পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category