শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত

জাবালিয়া শিবিরে ইসরায়েলের হামলায় নিহত ১৫

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৩১ Time View

উত্তর গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে বাড়ি ফেরার পথে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলায় ১৫ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।

শনিবারের (১৮ মে) এই হামলা এবং হতাহতের খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা।

ফিলিস্তিনের নিরাপত্তা সূত্র সিনহুয়াকে জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান গাজার ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নির্মিত জাবালিয়া শিবিরে আবাসিক বাড়ি এবং একটি আশ্রয় কেন্দ্রেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

ক্ষেপণাস্ত্র হামলার ফলে জাবালিয়া শিবিরে বড় বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। হামলার পর সেখানে অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসকর্মীরা সেখানে পৌঁছেছেন।

উল্লেখ্য, এই জাবালিয়া শিবিরে বেশ কয়েক দিন ধরেই সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল।

এদিকে, গাজার রাফাহতে ইসরায়েলি আগ্রাসন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে যৌথ চিঠি পাঠিয়েছে ১৩টি মিত্র দেশ। দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা পাঁচ পাতার একটি চিঠিতে স্বাক্ষর করে তা ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজের হাতে তুলে দেন এবং একই সঙ্গে সে চিঠি জনসম্মুখেও প্রকাশ করেন।

ওই চিঠিতে বলা হয়েছে, আমরা রাফাহতে পূর্ণ মাত্রার সামরিক অভিযানের বিরোধিতা পুনর্ব্যক্ত করছি, যা বেসামরিক জনগণের ওপর বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে।

চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যদেশ ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও সুইডেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category