রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের বালিকা বিদ্যালয়ে বোমাবর্ষণে নিহত বেড়ে ৪০ প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী

বাগেরহাটে ট্রাক-ভ্যানের সংঘর্ষ, নিহত ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২৬০ Time View

বাগেরহাটের রামপালে ট্রাক ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকসহ তিনজন নিহত হয়েছেন।

শনিবার ( ২৭ এপ্রিল) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সৌমেন দাস।

তিনি বলেন, বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ভ্যানের যাত্রী মোঃ সাইদ মোড়ল (৪৫), পিতা-মোঃ রেজ্জাক মোড়ল, সাং-ঝনঝনিয়া, থানা- রামপাল, জেলা-বাগেরহাট ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এবং অপর যাত্রী মোঃ আজাদ (৩৫), পিতা-ইকলাচ মোড়ল, সাং-ঝনঝনিয়া ও ভ্যান চালক মোঃ মনি (৪৫), পিতা-মকবুল হোসেন, সাং-কুমলাই গাববুনিয়া, উভয় থানা-রামপাল, জেলা-বাগেরহাট গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধারপূর্বক দ্রুত রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।

রামপাল ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ মশিউর রহমান জানান, সংবাদ পেয়ে রামপাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে যায়। ঘাতক চালক ও ট্রাক আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। মরদেহ ময়না তদন্তের পর দাফন করা হবে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category