রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বজুড়ে নারীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু সিডনি বাঙ্গালী কমিউনিটি ইনক.-এর আয়োজনে আগামীকাল মিন্টো ইনডোর স্পোর্টস সেন্টারে ‘ঈদ এক্সিবিশন ২০২৬’ আজ মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট চালু আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস ঐতিহাসিক ৭ মার্চ আজ: স্বাধীনতার ডাকের স্মরণে জাতি ক্যাম্বেলটাউনে মেয়রের আয়োজনে রমজানের ইফতার, অংশ নিলেন বিভিন্ন কমিউনিটির মানুষ রাশমিকার বিয়েতে নজর কাড়ল ৩ কেজি সোনার গয়না রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০ সিডনির ওরান পার্কে আন্তর্জাতিক নারী দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে আয়োজন করা হচ্ছে “‌হেনা অ্যান্ড হেরিটেজ – ঈদ আল ফিতর ২০২৬”

৩ বছরে ২ টেস্ট খেলা নেসারকে ফেরাল অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৪ Time View

২০২১ সালের ডিসেম্বরে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছিল মাইকেল নেসারের। পরের টেস্টটি খেলতে প্রায় এক বছর অপেক্ষা করতে হয় এই পেসারকে। ২০২২ সালের ডিসেম্বরে অ্যাডিলেডেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলেছিলেন তিনি। এরপর আর কোনো টেস্ট এখন পর্যন্ত আর খেলা হয়ে ওঠেনি তাঁর।

সেই নেসারকে আবার দলে ফিরিয়েছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড সফরের দুই টেস্টের সিরিজের জন্য ঘোষিত ১৪ জনের দলে আছেন নেসার। এর বাইরে অবশ্য সে অর্থে কোনো পরিবর্তন বা চমক অস্ট্রেলিয়ার দলে নেই। নিয়মিত মুখদের নিয়েই তাসমান সাগরের ওপাড়ের প্রতিবেশীদের দেশে যাবে প্যাট কামিন্সের দল।

গত ৩ বছরে মাত্র দুটি টেস্ট খেলা নেসার অস্ট্রেলিয়া দলের সঙ্গে প্রায়ই থাকেন। সর্বশেষ গত বছর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে ছিলেন এখন পর্যন্ত ১০৩টি প্রথম শ্রেণিতে ৩৫৭ উইকেট নেওয়া নেসার। এ বছর অবশ্য ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে ৫০.৩৩ গড়ে মাত্র ৯টি উইকেট নিয়েছেন তিনি। তবে নিউজিল্যান্ডের কন্ডিশনে তাঁকে আদর্শ বোলার ভাবা হচ্ছে, সঙ্গে তাঁর ব্যাটিংয়ের উন্নতিও চোখে পড়েছে নির্বাচকদের।

এমনিতে অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের বোলিং আক্রমণে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউডের সঙ্গে নাথান লায়নেরই থাকার কথা। দুই টেস্টেই এ আক্রমণ থাকলে একই কম্বিনেশন নিয়ে টানা সাতটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। তাঁদের ব্যাকআপ হিসেবে নেসারের সঙ্গে থাকবেন স্কট বোল্যান্ড।

নেসারকে নেওয়ার ব্যাপারে প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘দীর্ঘদিন ধরে ধারাবাহিক পারফরম্যান্স এবং আমরা যে কন্ডিশন প্রত্যাশা করছি, এসবের ভিত্তিতে মাইকেল নেসারকে আরেকটি সুযোগ পেতে দেখে ভালো লাগছে। আমরা ভিন্ন ধরনের বোলারদের কথা ভেবেছি। শুধুই নিউজিল্যান্ড বলে এ সফরের একটা বিলাসিতা হচ্ছে—অনেক লম্বা নয়, ফলে কয়েকজনকে নির্দিষ্ট ভূমিকাতেই নেওয়া হয়েছে। কাউকে দরকার পড়লে ওপাড়ে যাওয়াটা বড় কোনো চ্যালেঞ্জও নয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category