শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারের দগ্ধ ৩ থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ এমপি, তালিকা প্রকাশ সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা আটকে দিলো পুলিশ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট : ইসি সাকিবের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ অনুষ্ঠানে মানুষের ঢল যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় শেখ হাসিনার মিডিয়ায় বক্তব্য দেওয়ার সঙ্গে ভারতের সরকারের সম্পৃক্ততা নেই

সিডনিতে উৎসবমুখর আয়োজনে সুইস বেকারি এন্ড সুইটস-এর যাত্রা শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৯৬ Time View

প্রবাসে দেশীয় স্বাদ ও ঐতিহ্যের ছোঁয়া পৌঁছে দিতে সিডনির মিন্টোতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সুইস বেকারি এন্ড সুইটস। শনিবার (১৬ মে) জমকালো আয়োজন, অতিথিদের উপস্থিতি এবং উৎসবের আবহে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র কারেন হান্ট। তিনি ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যাম্পবেলটাউন কাউন্সিলর মাসুদ চৌধুরী, ইব্রাহিম খলিল মোহাম্মদ মাসুদ, এ‍্যাশ রহমানসহ সিডনির বিভিন্ন এলাকার প্রবাসী বাংলাদেশিরা।

উদ্বোধনী বক্তব্যে কারেন হান্ট বলেন, বহুসাংস্কৃতিক সমাজে এমন উদ্যোগ স্থানীয় কমিউনিটির বৈচিত্র্য ও সম্প্রীতিকে আরও শক্তিশালী করে। তিনি বলেন, মানসম্মত খাবার ও আন্তরিক সেবার মাধ্যমে এই প্রতিষ্ঠান খুব দ্রুতই সবার আস্থা অর্জন করবে বলে তিনি বিশ্বাস করেন।

দিনব্যাপী আয়োজনে ছিল দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি। দেশীয় মিষ্টি, বেকারি আইটেম, কেক, পেস্ট্রি ও বিভিন্ন মুখরোচক খাবার ঘিরে অতিথিদের মাঝে ছিল বাড়তি আগ্রহ। উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়, যেখানে সকল পণ্যে ২০ শতাংশ মূল্যছাড় উপভোগ করেন ক্রেতারা।

প্রতিষ্ঠানটির কর্ণধাররা জানান, প্রবাসে থেকেও যেন মানুষ দেশের পরিচিত স্বাদ ও আবেগ অনুভব করতে পারেন, সেই লক্ষ্য নিয়েই তাদের এই উদ্যোগ। তারা ভবিষ্যতে আরও বৈচিত্র্যময় খাবার ও উন্নত সেবার মাধ্যমে কমিউনিটির কাছে নিজেদের বিশ্বস্ত একটি নাম হিসেবে প্রতিষ্ঠিত করতে চান।

সুইস বেকারি এন্ড সুইটস-এর ঠিকানা: মিন্টো রোড, মিন্টো, নিউ সাউথ ওয়েলস। যোগাযোগ: ০২ ৭২৪৫ ৪৪১৮।

Please Share This Post in Your Social Media

More News Of This Category