রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও! ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সদ্যপ্রয়াত সর্বজনশ্রদ্ধেয় ড. মোহাম্মদ রফিকুল ইসলামের স্মরণে সিডনিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন সিডনিতে বিজয়া সম্মিলন: উৎসবের আনন্দে সম্প্রীতি ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার বার্তা

ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

ডিসেম্বর মাসে বিতর্কিত কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বিজিবি মহাপরিচালক। এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে হেলিকপ্টারে আখাউড়ার হীরাপুর স্কুল মাঠে অবতরণ করেন তিনি।

বিজিবির মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সারা দেশের সীমান্ত পাহারা দেওয়া বিজিবির দায়িত্ব। চোরাচালান প্রতিরোধ, একই সঙ্গে অবৈধ পথে কোনো ব্যক্তি যেন যাতায়াত না করতে পারে, এদিক থেকে ওই দিকে যেতে না পারে, ওই দিক থেকে এদিকে আসতে না পারে—সব মিলিয়ে এটা নিশ্চিত করার দায়িত্ব বিজিবির।

তিনি আরও বলেন, আজকে আমি ফেনী, কুমিল্লা এবং এই আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করছি। আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যেন আমরা সেটা নিশ্চিত করতে পারি। সরকারের যেই নির্দেশনা সেটা পালন করতে পারি, দেশ ও জাতির প্রত্যাশা পূরণ করতে পারি। সেজন্যই আমাদের এই সীমান্তের নিরাপত্তা যাতে শতভাগ নিশ্চিত করা যায়, সেটা করার জন্যই, সেটা দেখার জন্য সরেজমিনে আজকে এখানে আসা।

এ সময় স্থানীয়দের সহযোগিতা চেয়ে বিজিবির মহাপরিচালক বলেন, ‘আপনারা স্থানীয় যারা আছেন, আপনাদের কাছে অনেক তথ্য থাকে। কোনো তথ্য যদি পান কারও আসার বা যাওয়ার, সেটা আমাদেরকে জানাবেন। বিজিবিকে জানালে সেটা আমরা সেভাবে ব্যবস্থা নিয়ে যাতে বন্ধ করা যায়, সেটা নিশ্চিত করতে পারব, ইনশা আল্লাহ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category