সিডনির বাঙালি কমিউনিটিকে ঈদের আনন্দে আরও রাঙিয়ে তুলতে আয়োজন করা হয়েছে এক বর্ণিল ও প্রাণবন্ত “ঈদ এক্সিবিশন”এর।ঈদুল আজহার এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে Minto Indoor Sports Centre-এ, যেখানে এক ভেন্যুতে মিলবে ঈদের সব রকম পোশাকের কেনাকাটা, খাবার, বিনোদন এবং পারিবারিক সময় কাটানোর দারুণ সুযোগ।
আগামী ১৭ মে ও ২৪ মে, রবিবার সকাল ১১টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এই আয়োজন। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে Minto Indoor Sports Centre।

আয়োজকরা জানিয়েছেন, এবারের এক্সিবিশনে প্রায় ৭০টি বুটিক স্টল অংশ নেবে। যেখানে দর্শনার্থীদের জন্য থাকছে ঈদের লেটেস্ট ও ট্রেন্ডি কালেকশন, শাড়ি, ব্লাউজ, পাঞ্জাবি, ফতুয়া, কোটি, শালসহ নানা ধরনের দেশীয় পোশাক। এছাড়াও শিশুদের পোশাক, জুয়েলারি, জুতা, ব্যাগ, কিডস কালেকশনসহ বিভিন্ন আকর্ষণীয় পণ্য পাওয়া যাবে।

শুধু কেনাকাটাই নয়, পুরো পরিবার নিয়ে উপভোগ করার মতো নানা আয়োজনও রাখা হয়েছে। থাকছে ফুড কর্নার, টয় কর্নার, হেনা কর্নার, ফটো বুথ, প্ল্যান্ট কর্নার এবং বুক কর্নার। ফলে শিশু থেকে বড় সব বয়সীদের জন্যই থাকবে আলাদা আকর্ষণ।

এছাড়াও দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে বিশেষ পুরস্কারের ব্যবস্থাও। “Best Buyer” নির্বাচিত হলে উপহার হিসেবে দেওয়া হবে দেশি গাছ এবং “Best Photo” বিজয়ীর জন্য থাকবে বিশেষ ফটো ফ্রেম।

আয়োজকরা জানান, দর্শনার্থীদের সুবিধার জন্য থাকবে ফ্রি পার্কিং এবং কাছাকাছি পাবলিক ট্রান্সপোর্ট সুবিধা।
প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও দেশীয় সংস্কৃতি, ঈদের আবহ এবং কমিউনিটির মিলনমেলায় সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। তাদের প্রত্যাশা, এই আয়োজন ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলবে এবং সিডনির বাঙালি কমিউনিটিকে এক বন্ধনে আবদ্ধ করবে।