বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সিডনিতে এথনিক বাজারের দুর্গাপূজা প্রদর্শনী, সংস্কৃতির সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাণের মেলা প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হলভর্তি উচ্ছ্বসিত দর্শকের উপস্থিতিতে জমকালো আয়োজনে পালিত হলো ‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী কমিউনিটি সেবায় স্বীকৃতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কামাল পাশা সিডনির ম্যাককুয়ারি ফিল্ডসে ‘মিস্টার পারফেক্ট’-এর কমিউনিটি আড্ডার এক বছর পূর্তি সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণে পাস ৪৫৮৫ জন হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি

সিডনিতে এথনিক বাজারের দুর্গাপূজা প্রদর্শনী, সংস্কৃতির সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাণের মেলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

আমাদের কথা ডেস্ক, সিডনি:

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সিডনিতে বাঙালির সংস্কৃতি, সাজ-পোশাক, দেশীয় খাবার আর ক্ষুদ্র উদ্যোক্তাদের নানা আয়োজন নিয়ে অনুষ্ঠিত হলো ‘এথনিক বাজার অস্ট্রেলিয়া দুর্গাপূজা প্রদর্শনী ২০২৬’। উৎসবের আমেজে দিনভর জমজমাট এ আয়োজনে পাঁচ শতাধিক দর্শনার্থীর উপস্থিতি ছিল।

গত ২৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে এই প্রদর্শনী। এক ছাদের নিচে ছিল শাড়ি ও ঐতিহ্যবাহী পোশাক, গহনা, শিল্পকর্ম, উপহারসামগ্রী, দেশীয় খাবারসহ নানা ধরনের পণ্যের সমাহার। প্রবাসে নিজেদের উদ্যোগ নিয়ে কাজ করা স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্যও আয়োজনটি হয়ে ওঠে তাদের পণ্য ও কাজ মানুষের সামনে তুলে ধরার একটি সুন্দর সুযোগ।

দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বিশেষ ফ্যাশন শো। দী মুখার্জীর কোরিওগ্রাফিতে এতে অংশ নেন শাওলি, রীনা, পিয়ালি, সুপর্ণা ও শ্রেয়া। দেশীয় ঐতিহ্যের সঙ্গে আধুনিক ফ্যাশনের মেলবন্ধনে তাদের পরিবেশনা উপস্থিত দর্শকদের নজর কাড়ে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যারামাটার এমপি ডোনা ডেভিস। তিনি প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং স্থানীয় বিক্রেতাদের কাছ থেকে পণ্যও কেনেন। পাশাপাশি নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্যোগের প্রতি তিনি সমর্থন জানান।

এথনিক বাজার অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা উর্মি তালুকদার বলেন, এই আয়োজনের উদ্দেশ্য শুধু কেনাকাটার একটি জায়গা তৈরি করা নয়; প্রবাসে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে উদযাপনের পাশাপাশি যেসব নারী ও ক্ষুদ্র উদ্যোক্তা তাদের কাজের মধ্য দিয়ে এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখছেন, তাদের পাশে দাঁড়ানো এবং সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

একটি আয়োজন সফল করে তুলতে পর্দার সামনে ও পেছনে অনেক মানুষের শ্রম ও সহযোগিতা থাকে। এবারের দুর্গাপূজা প্রদর্শনী সফলভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী সকল বিক্রেতা, শিল্পী, স্বেচ্ছাসেবক এবং দিনভর উপস্থিত থেকে আয়োজনকে প্রাণবন্ত করে তোলা দর্শনার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন উর্মি তালুকদার।

উৎসব, সংস্কৃতি আর উদ্যোক্তাদের একসঙ্গে নিয়ে আসা এবারের আয়োজনের সাফল্যের পর এথনিক বাজার অস্ট্রেলিয়া আগামী ২০২৭ সালের দুর্গাপূজা প্রদর্শনী আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category