শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সিডনির ইংলবার্নের গ্রেগ পার্সিভাল হলে আগামীকাল ‘শঙ্খনাদ শারদ মেলা ২০২৬’ সিডনিতে বসন্তের রঙে বৃহৎ আয়োজন ‘CCA Spring Fair 2026’ ১১ অক্টোবর ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে সিডনিতে শারদীয় দুর্গোৎসব ঘিরে সিডনি বাঙালি কমিউনিটি ইনকের জমজমাট শারদীয় এক্সিবিশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালিয়ানার মিলনমেলা ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ৫ লাখ ডেঙ্গু টেস্ট কিট দিলো যুক্তরাষ্ট্র দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর সিডনিতে এথনিক বাজারের দুর্গাপূজা প্রদর্শনী, সংস্কৃতির সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাণের মেলা প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

সিডনির ইংলবার্নের গ্রেগ পার্সিভাল হলে আগামীকাল ‘শঙ্খনাদ শারদ মেলা ২০২৬’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২ Time View

শারদীয় উৎসবের আনন্দকে ঘিরে সিডনির বাঙালি কমিউনিটির জন্য আয়োজিত হতে যাচ্ছে ‘শঙ্খনাদ শারদ মেলা ২০২৬’। আগামী কাল ৩ অক্টোবর, শনিবার সিডনির ইংলবার্নের গ্রেগ পার্সিভাল কমিউনিটি হলে দিনব্যাপী অনুষ্ঠিত হবে এই শারদ মেলা।

শঙ্খনাদ ইনক এবং অজ ড্রীম বিল্ট (Aus Dream Built) এর আয়োজনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ আয়োজন। আয়োজকদের প্রত্যাশা, শারদীয় আবহে সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির মিলনমেলায় পরিণত হবে এবারের আয়োজন।

প্রবাসে বসবাস করলেও বাঙালির উৎসব ও সংস্কৃতির সঙ্গে শেকড়ের সম্পর্ক অটুট। বিশেষ করে শারদীয় সময় এলেই উৎসবের রং ছড়িয়ে পড়ে বাঙালির মনে। সেই আনন্দকে সবার সঙ্গে ভাগ করে নেওয়া প্রবাসী বাঙালিদের বাংলা সংস্কৃতির কাছাকাছি নিয়ে আসার প্রয়াস হিসেবেই আয়োজন করা হয়েছে শারদ মেলা ২০২৬।

মেলার বিশেষ আয়োজনে থাকছে ‘শারদ সম্মাননা ২০২৬’। এ বছর সম্মাননার জন্য পরমেশ ভট্টাচার্য, স্বপন পাল ও নির্মল পাল’ এর নাম ঘোষণা করা হয়েছে। পাশাপাশি রাধাকৃষ্ণ গৌড়ীয় মন্দিরকেও এই সম্মাননায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

দিনব্যাপী এই শারদ মেলায় পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে একসঙ্গে সময় কাটানোর পাশাপাশি উৎসবমুখর পরিবেশে বাঙালি সংস্কৃতি ও কমিউনিটির পারস্পরিক বন্ধন উদ্‌যাপনের সুযোগ থাকবে।

৩ অক্টোবর সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্রেগ পার্সিভাল হলে অনুষ্ঠিত এ মেলায় প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।

আয়োজক শঙ্খনাদ ইনক. সিডনির সকল প্রবাসী বাঙালি ও সংস্কৃতিপ্রেমী মানুষকে পরিবার পরিজনসহ শারদ মেলায় অংশ নিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category