বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এজিএম, নতুন কমিটি ঘোষণা অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্পবেলটাউন ঈগলসের প্রথম হাইকিং, হাঁটায় স্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩ শিক্ষার্থী দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে যেসব রুটে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৪ শ্রমিক আটক একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে

মিন্টোর ‘সিডনি বুটিক ক্লাব’এর এক্সিবিশনে জমে উঠল প্রবাসীদের ঈদ উৎসবঃ কেনাকাটা, আড্ডা আর দেশীয় আবহে মুখর পরিবেশ। পরবর্তী এক্সিবিশন আগামী ২৪ মে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৭৭ Time View

ঈদকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের আনন্দ আয়োজন যেন দিন দিন আরও বর্ণিল হয়ে উঠছে। সিডনির মিন্টোতে অনুষ্ঠিত ‘ঈদ এক্সিবিশন’-এর প্রথম পর্বে দেখা মিলেছে ঠিক তেমনই এক প্রাণচঞ্চল পরিবেশের।

ঈদের শপিংয়ের পাশাপাশি এটি পরিণত হয়েছিল এক মিলনমেলায়, যেখানে পরিবার-পরিজন নিয়ে আনন্দে সময় কাটান প্রবাসীরা।

রবিবার (১৭ মে) মিন্টো ইন্ডোর স্পোর্টস সেন্টারে আয়োজিত দিনব্যাপী এই প্রদর্শনীতে ছিল উৎসবের আমেজ। সকাল থেকেই দর্শনার্থীদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে পুরো ভেন্যু।

নানা বয়সী মানুষ ঘুরে ঘুরে দেখেছেন স্টল, উপভোগ করেছেন খাবার, আড্ডা ও কেনাকাটার আয়োজন।

‘সিডনি বাঙালী বুটিক ক্লাব’-এর উদ্যোগে আয়োজিত এই এক্সিবিশনে অংশ নেয় প্রায় ৬০টির বেশি স্টল। বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানের বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের ঈদ কালেকশন ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

নারীদের শাড়ি ও থ্রি-পিস থেকে শুরু করে পুরুষদের পাঞ্জাবি, শিশুদের পোশাক, জুয়েলারি, ব্যাগ ও জুতার বৈচিত্র্যময় সংগ্রহ ছিল চোখে পড়ার মতো।

ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ তৈরি করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও লাইভ শেয়ার করা অংশগ্রহণকারীদের জন্য রাখা হয় বিশেষ উপহারের ব্যবস্থা।

আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, প্রবাসে থেকেও যেন সবাই ঈদের অনুভূতি ও দেশীয় সংস্কৃতির আবহ অনুভব করতে পারেন, সেটিই ছিল মূল উদ্দেশ্য। তাদের মতে, এমন আয়োজন কমিউনিটির মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক যোগাযোগ আরও শক্তিশালী করে।

সিডনি বাঙালী কমিউনিটি ইনক’র সাধারণ সম্পাদক সেলিমা বেগম বলেন, নতুন প্রজন্মকে শেকড়ের সংস্কৃতির সঙ্গে পরিচিত করানোর জন্য এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে এটি প্রবাসীদের জন্য এক টুকরো দেশীয় আবহ তৈরি করে।

আয়োজকরা জানিয়েছেন, এই ঈদ এক্সিবিশনের দ্বিতীয় পর্ব আগামী ২৪ মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সেখানে আরও নতুন আয়োজন ও আকর্ষণ থাকছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category