শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
সিডনিতে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের গ্লোবাল রিইউনিয়ন গ্র্যান্ড ডিনার ও গালা নাইট অনুষ্ঠিত হাদি হত্যার মামলার আসামী ফয়সাল করিমকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষের মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৫৪ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ঢামেক চিকিৎসকদের হাতাহাতি, বন্ধ জরুরি বিভাগ রাজনীতির মঞ্চে কোয়েলের নতুন পথচলা ১২ লাখ শিশুকে জরুরি ভিত্তিতে হামের টিকা দেওয়ার হবে: স্বাস্থ্যমন্ত্রী

সবকটি ম্যাচ জয়ের আশা সাকিবের দলের কোচের

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২৭৭ Time View
3

দেশব্যাপী চলেছে তীব্র তাপদাহ। এর মধ্যে দিয়েই আগামীকাল সোমবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএলের সুপার লিগ পর্ব। শুরুর দিনেই মাঠে নামছে ছয় দল। তীব্র গরমের মধ্যেই আজ মিরপুর শের-ইচ-বাংলায় অনুশীলন করেছে দলগুলো।
অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন শেখ জামালের প্রধান কোচ সোহেল ইসলাম। এই দলেই খেলছেন সাকিব আল হাসান। আগামীকালকের ম্যাচে তাকে পাওয়া যাবে না আগেই জানা গিয়েছিল। সাকিবের মতো তারকাকে না পেলেও সবগুলো ম্যাচই জিততে চান সোহেল।

তিনি বলছিলেন, ‘সুপার লিগে যতটুকু ভালো করা যায়। পাঁচটা ম্যাচ আছে, আমরা প্রতিটা ম্যাচেই ওই আশা নিয়ে যাবো যেন জিততে পারি। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো। এই আবহাওয়া, কন্ডিশনের মধ্যে যতটুকু দেওয়া যায়।’
তীব্র গরমের এই বিষয়টা মেনে নিয়েই খেলার কথা বললেন কোচ সোহেল, ‘আপনি সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা-পাঁচটা পর্যন্ত খেলবেন। পুরোটা সময় এই গরমে খেলা খেলোয়াড়দের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। প্রতি বছর এই স্লটেই খেলা হয়। এ বছর গরমটা বেশি। কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে কিছু করার নেই। স্কুল-কলেজ সারা বছর থাকে, সাতদিন এদিক-ওদিক করলে সম্ভব।’

‘কিন্তু আমাদের যে স্লট আছে, এই স্লটের ভেতরই খেলা শেষ করতে হবে। খেলোয়াড়রা আসলে জানে গরমের ভেতর খেলতে হবে। এটার জন্য তারা ম্যাচের আগে যে রুটিনগুলো আছে, আমার ফ্লুইটটা কীভাবে নেবো, বা নিউট্রেশনটা কীভাবে হওয়া উচিত; আমরা এসব জায়গায় ছেলেদের সচেতন করার চেষ্টা করছি।’- যোগ করেন সোহেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category