বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ১২ বছর পর সিডনিতে কিংবদন্তি রুনা লায়লা, এবার গাইবেন আন্তর্জাতিক ভেন্যু নরওয়েস্ট কনভেনশন সেন্টারে সিডনির ওয়াইলি পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ জন নিহত ইরাকে মার্কিন-সৌদি যৌথ হামলা, নিহত ২০ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার আনন্দঘন পরিবেশে সিডনিতে নিউজ২৪-এর ১১তম বর্ষে পদার্পণ উদযাপন বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (BAUAAA)-এর বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত সিডনির লাকেম্বায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই পথচারীর অবস্থা আশঙ্কাজনক মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

দীর্ঘ ১২ বছর পর সিডনিতে কিংবদন্তি রুনা লায়লা, এবার গাইবেন আন্তর্জাতিক ভেন্যু নরওয়েস্ট কনভেনশন সেন্টারে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৫ Time View

বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা দীর্ঘ ১২ বছর পর অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেছেন। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর আগমনের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আগামী ১ আগস্ট সিডনির আন্তর্জাতিক মানের নরওয়েস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ‘বাংলাদেশ নাইট ২০২৬’, যার প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন এই কিংবদন্তি শিল্পী।

প্রায় এক যুগ পর সিডনিতে ফিরে আসা রুনা লায়লা সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বহু বছর পর আবারও অস্ট্রেলিয়ার দর্শকদের সামনে গান গাইতে পারছেন, যা তাঁর জন্য অত্যন্ত আনন্দের।

এর আগে ২০১৪ সালে তিনি সিডনিতে অনুষ্ঠিত ‘প্রবাস পরবনী বেঙ্গল সাংস্কৃতিক উৎসব’-এ অংশ নেন। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের নথিতেও ওই সাংস্কৃতিক উৎসবের উল্লেখ রয়েছে।

এরও আগে, ২০০৭ সালের ১৮ মার্চ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সাংস্কৃতিক ভেন্যু সিডনি অপেরা হাউসের কনসার্ট হলে অনুষ্ঠিত ‘Sparkling Night with Runa Laila’ শীর্ষক একক সংগীতানুষ্ঠানে পরিবেশন করেন তিনি। প্রবাসী বাংলাদেশিদের কাছে সেই অনুষ্ঠান আজও সিডনির অন্যতম স্মরণীয় বাংলা সাংস্কৃতিক আয়োজন হিসেবে বিবেচিত হয়।

দীর্ঘ ১২ বছর পর আবারও সিডনির মঞ্চে রুনা লায়লার প্রত্যাবর্তনকে ঘিরে প্রবাসী সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। আয়োজকদের বিশ্বাস, ‘বাংলাদেশ নাইট ২০২৬’ অস্ট্রেলিয়ায় বাংলা সংগীত ও সংস্কৃতির অন্যতম বৃহৎ ও স্মরণীয় আয়োজনে পরিণত হবে।

অনুষ্ঠানে রুনা লায়লার সঙ্গে পরিবেশনা করবে বেঙ্গল সিম্ফনি। এছাড়া মঞ্চে থাকবেন কোক স্টুডিও বাংলা-খ্যাত জনপ্রিয় শিল্পী ইমন চৌধুরী, আলেয়া বেগম, পিন্টু ঘোষ, মিথুন চক্র ও মৃধা শিবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাজনীন নেহা।

আয়োজকদের ভাষ্য, ‘বাংলাদেশ নাইট ২০২৬’ শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, বরং প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও সঙ্গীতকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক অনন্য উদ্যোগ।

তথ‍্যসূত্র: টিম প্রেস অস্ট্রেলিয়া (বাংলাদেশি অস্ট্রেলিয়ান জার্নালিস্টস গ্রুপ)

Please Share This Post in Your Social Media

More News Of This Category