বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

সিডনির লাকেম্বায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই পথচারীর অবস্থা আশঙ্কাজনক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩৩ Time View
Screenshot
অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাকেম্বায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই পথচারী গুরুতর আহত হয়ে লাইফ সাপোর্টে রয়েছেন।
মঙ্গলবার দুপুর প্রায় ১টার দিকে লাকেম্বার বুলেভার্ড সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন পথচারী রাস্তা পার হওয়ার সময় একটি সাদা রঙের পিপল মুভার (People Mover) গাড়ি তাদের দিকে ধেয়ে আসে। এতে দুই পথচারী গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার বিপরীত পাশে থাকা আরও দুটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে ৩০ বছর বয়সী এক নারীকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় লিভারপুল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ৬০ বছর বয়সী এক পুরুষকে সংকটাপন্ন অবস্থায় সেন্ট জর্জ হাসপাতালে নেওয়া হয়েছে।ধারনা করা হচ্ছে যে তারা বাংলাদেশী।
গাড়িটির ৮২ বছর বয়সী চালককেও ঘটনাস্থলে চিকিৎসা দেওয়ার পর বাধ্যতামূলক পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category