শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :

উৎসবমুখর পরিবেশে মিন্টুতে রিলায়েন্স সুপার মার্কেটের শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৪ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে রিলায়েন্স সুপার মার্কেট এর উদ্বোধন করা হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা, পণ্যের বৈচিত্র্য এবং সাশ্রয়ী মূল্যে কেনাকাটার প্রতিশ্রুতি নিয়ে স্টোরটির যাত্রা শুরু হল।
শনিবার (২৫ জুলাই) মিন্টোতে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডার্সি লাউন্ড এবং নাথান হ্যাগার্টি এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতন। এছাড়াও স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অতিথিরা ফিতা কেটে নতুনভাবে সাজানো স্টোরের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন।


উদ্বোধন উপলক্ষে আগত ক্রেতাদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফারের ব্যবস্থা করা হয়। গ্রোসারি পণ্যে বিশেষ মূল্যছাড়ের পাশাপাশি সকাল থেকে দুপুর পর্যন্ত দর্শনার্থীদের জন্য বিনামূল্যে সসেজ সিজল ও পানীয় পরিবেশন করা হয়।
এই সুপার মার্কেটে দৈনন্দিন গ্রোসারি সামগ্রীর পাশাপাশি বিশেষভাবে যুক্ত করা হয়েছে একটি হালাল বুচার বিভাগ। এখানে তাজা গরু, খাসি ও মুরগির মাংসের পাশাপাশি মাছ এবং দক্ষিণ এশীয় খাদ্যপণ্য সহজেই পাওয়া যাবে।


অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতন বলেন, মিন্টো এলাকায় বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির মানুষের চাহিদা পূরণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয়দের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে যে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সবার আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।


রিলায়েন্স সুপার মার্কেটের প্রতিনিধিত্বকারী ফিরোজ খান ও আমিনুল ইসলাম জানান, আধুনিক সুযোগ-সুবিধা, উন্নত মানের পণ্য এবং প্রতিযোগিতামূলক মূল্যে সেবা দেওয়ার লক্ষ্যেই স্টোরটিকে নতুনভাবে সাজানো হয়েছে। ভবিষ্যতেও নিয়মিত বিশেষ অফার, গ্রাহকবান্ধব উদ্যোগ এবং কমিউনিটিভিত্তিক বিভিন্ন আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনার কথাও জানান তারা।


দিনব্যাপী প্রাণবন্ত আয়োজন, অতিথি আপ্যায়ন এবং ক্রেতাদের উচ্ছ্বসিত উপস্থিতিতে মিন্টোর নতুন রূপে যাত্রা শুরু করা রিলায়েন্স সুপার মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠান স্থানীয় কমিউনিটির জন্য এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category