সিডনির সাংস্কৃতিক অঙ্গনে আবারও আলোড়ন তুললো ‘ফাগুন হাওয়া ফেস্ট–২০২৬’। গত ২ মে ক্যাম্পসির ওরিয়ন ফাংশন সেন্টারে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য আয়োজন প্রবাসী বাংলাদেশীদের জন্য হয়ে ওঠে এক অনন্য মিলনমেলা সংগীত, ফ্যাশন, নৃত্য এবং কমিউনিটির সম্মিলিত শক্তির এক চমৎকার উপস্থাপনা।
ফাগুন হাওয়ার আয়োজনে অনুষ্ঠিত এ বছরের ফেস্টের টাইটেল স্পন্সর ছিলেন আন হোমস’র নাহিদা আক্তার, যার প্রত্যক্ষ সম্পৃক্ততা এই আয়োজনকে দিয়েছে ভিন্ন মাত্রা।

এই বৃহৎ আয়োজনের নেপথ্যের মূল শক্তি তিশা তানিয়া আবারও প্রমাণ করেছেন তার অসাধারণ সাংগঠনিক দক্ষতা। তার নেতৃত্ব, দূরদর্শিতা এবং অক্লান্ত পরিশ্রমের ফলেই এত বড় একটি অনুষ্ঠান নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে। নাহিদা আক্তারের সঙ্গে তার সমন্বয় এই সফলতার অন্যতম প্রধান ভিত্তি।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল, যিনি প্রথমবারের মতো সিডনির মঞ্চে পারফর্ম করে দর্শকদের হৃদয় জয় করে নেন। তার প্রাণবন্ত পরিবেশনা, দূর্দান্ত গায়কী, দর্শকদের সঙ্গে আন্তরিক সংযোগ পুরো অনুষ্ঠানকে নিয়ে যায় অন্য উচ্চতায়। তার সঙ্গে থাকা ব্যান্ড সদস্যদের রকিং পারফরম্যান্সও ছিল সমানভাবে প্রশংসনীয়।

শব্দ ও আলোকসজ্জায় সঞ্জয় টাবুর Tabu Sanjoy দুর্দান্ত আয়োজন পুরো মঞ্চকে করে তোলে আরও প্রাণবন্ত ও দৃষ্টিনন্দন। প্রতিটি মুহূর্ত যেন আলো আর সাউন্ডের নিখুঁত সমন্বয়ে জীবন্ত হয়ে উঠেছিল।
অনুষ্ঠানটির একমাত্র মিডিয়া পার্টনার ছিল ‘আমাদের কথা নিউজ পোর্টাল’। ফটোগ্রাফিতে ছিলেন ফোটোলিয়ার কে দে আকাশ K Dey Akash এবং রাই ফোটোগ্রাফির তাপস পাল Paul Tapash, যারা পুরো আয়োজনের প্রতিটি মুহূর্তকে নিপুণভাবে ক্যামেরাবন্দি করেছেন। ফটোবুথ ডেকোরেশন কানিতা হিউম্যানিটি ফার্স্ট।

মঞ্চে উপস্থাপনায় ছিলেন জুঁই চৌধুরী ও প্রিয়তা, যারা তাদের সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে পুরো অনুষ্ঠানকে বেঁধে রাখেন এক সুতোয়।
এছাড়াও স্থানীয় শিল্পী রকির গান, আদৃতার নাচ এবং বর্ণিল ফ্যাশন শো দর্শকদের মুগ্ধ করে। ফ্যাশন শো-এর কোরিওগ্রাফি করেন রিতশ্রী এবং ড্রেস পার্টনার হিসেবে ছিলেন সেহরিশ আলমিরার সালমিন সুলতানা যা পুরো আয়োজনকে এনে দেয় এক আলাদা গ্ল্যামার।

প্রবাসের মাটিতে এমন একটি সুসংগঠিত, প্রাণবন্ত এবং উচ্চমানের আয়োজন নিঃসন্দেহে কমিউনিটির জন্য একটি গর্বের বিষয়। উপস্থিত দর্শকদের অনেকেই মনে করছেন, এই আয়োজনের স্মৃতি দীর্ঘদিন ধরে হৃদয়ে বয়ে বেড়াবে।
সব মিলিয়ে ‘ফাগুন হাওয়া ফেস্ট–২০২৬’ শুধু একটি সফল অনুষ্ঠানই নয়, এটি প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐক্যের এক শক্তিশালী প্রতিফলন।