শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ৪ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬ সংসদে পাস ফাগুন হাওয়ার মিউজিক্যাল ধামাকা! ইমরান মাহমুদুল প্রথমবার সিডনির মঞ্চে! গান আর ভালোবাসায় ভরপুর আয়োজন! সিডনিতে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের গ্লোবাল রিইউনিয়ন গ্র্যান্ড ডিনার ও গালা নাইট অনুষ্ঠিত হাদি হত্যার মামলার আসামী ফয়সাল করিমকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষের মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৫৪ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

প্রবীণ অভিনেতা তমাল রায় চৌধুরীর মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬৭ Time View
5

ওপার বাংলার প্রখ্যাত অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব তমাল রায়চৌধুরী মারা গেছেন।

সোমবার (৯ মার্চ) ভোররাতে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে না ওঠায় পরিচারিকা তাকে ডাকতে যান। কোনো সাড়া না পেয়ে চিকিৎসক ডাকা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিনেতা দেবদূত ঘোষ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম এ খবরটি জানান। শোকবার্তায় তিনি লেখেন, ‘আজ ভোরে ঘুমের মধ্যে কোনো কষ্ট না পেয়ে চলে গেলেন আমাদের সকলের প্রিয় অভিনেতা তমাল রায়চৌধুরী।’

জানা গেছে, সোমবার বিকেল ৪টায় অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হবে টেকনিশিয়ান স্টুডিওতে। সেখানে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে শেষ শ্রদ্ধা জানাবেন। পরে কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

দীর্ঘদিন ধরেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তমাল রায়চৌধুরী। তার শরীরে পেসমেকার বসানো ছিল। অসুস্থতার কারণে সাম্প্রতিক সময়ে তাকে খুব একটা পর্দায় দেখা না গেলেও মঞ্চ ও চলচ্চিত্রে তার অভিনয় দর্শকদের মনে স্থায়ী ছাপ রেখে গেছে।

‘চিরদিনই তুমি যে আমার’, ‘চ্যালেঞ্জ’, ‘জাতিস্মর’, ‘রামধনু’, ‘চাঁদের পাহাড়’ এবং ‘অ্যামাজন অভিযান’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিতি পান। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল তথাগত মুখোপাধ্যায়ের ‘ভটভটি’ চলচ্চিত্রে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category