মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

ইসরায়েলি হামলায় আহত, চিকিৎসাধীন অবস্থায় খামেনির স্ত্রীর মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৫ Time View

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী মানসুরে খোজাস্তেহ বাগেরজাদেহ মারা গেছেন। তিনি হামলায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সোমবার (২ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানায়।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মেয়ে, জামাই, নাতি ও পুত্রবধূও নিহত হন ।বাগেরজাদেহ ১৯৬৫ সালে খামেনিকে বিয়ে করেন এবং তাদের দাম্পত্য জীবনে চার ছেলে ও দুই মেয়ে সন্তানের জন্ম হয়।

খামেনির কঠোর শাসনের ফলে ইরানে যে কয়েক দশক ধরে অস্থিরতা সৃষ্টি হয়েছিল, সেই সময়গুলোতে বাগেরজাদেহ —নীরবে তাকে সমর্থন করে গেছেন বলে জানা যায়।

তিনি কখনো কোনো রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ বা রাষ্ট্রের নেতৃত্বে কোনো আনুষ্ঠানিক ভূমিকা পালন করেননি; বরং তিনি ক্যামেরা ও জনজীবন থেকে নিজেকে দূরে রেখেছিলেন।

এদিকে খামেনি হত্যার প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category