শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৭ Time View
21

অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লিবারেল পার্টির লাকেম্বা শাখা ও ব্যাংকসটাউন এসইসি এর প্রেসিডেন্ট মোহাম্মদ জামানের আয়োজন এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে ফেডারেল সিনেটর, সংসদ সদস্য, স্টেট মেম্বার, মেয়র, কাউন্সিলরবৃন্দ, চিকিৎসক, কমিউনিটি লিডারসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ইফতার মাহফিলে মোহাম্মদ জামান তাঁর বক্তব্যে বলেন, এটি শুধু একটি ইফতার অনুষ্ঠান নয়, বরং এটি মুসলিম সম্প্রদায়ের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম—যার মাধ্যমে আমাদের কমিউনিটির কণ্ঠস্বর সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। ইনশাআল্লাহ, আমাদের এই শাখাটি একদিন অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ও প্রভাবশালী শাখায় পরিণত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category