শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ জয়ী মায়ঙ্ক মারা গেছেন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৬ Time View

রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’র পরিচিত মুখ ও সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাবজয়ী ফিটনেস তারকা মায়ঙ্ক পাওয়ার আর নেই। মাত্র ৩৭ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরিবারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এই খবর জানানো হয়। তবে মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি।

চলতি বছরের ১ জানুয়ারি জন্মদিন উদযাপন করেছিলেন মায়ঙ্ক। হঠাৎ এই মৃত্যুসংবাদে শোকস্তব্ধ ফিটনেস দুনিয়া ও রিয়েলিটি শোর অনুরাগীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও সহকর্মীদের শোকবার্তায় ভরে গেছে টাইমলাইন।

পরিবারের বিবৃতিতে বলা হয়, ‘একজন ভাই, একজন চ্যাম্পিয়ন, একজন মেন্টর এবং অসংখ্য মানুষের প্রেরণা -মায়ঙ্ক পাওয়ার চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।’

বুধবার (২৫ ফেব্রুয়ারি) তার স্মরণে সন্ধ্যা ৫টা থেকে ৬টা পর্যন্ত সাঙ্গম পার্কের বাল্মীকি মন্দিরে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। পরিবার, বন্ধু ও শুভাকাঙ্খীদের সেখানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

ফিটনেস জগতে মায়ঙ্ক ছিলেন সুপরিচিত নাম। সাতবার ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাব জয়ের বিরল কৃতিত্ব ছিল তার ঝুলিতে।

তবে দর্শকের কাছে তিনি পরিচিতি পান ‘স্প্লিটসভিলা’র সপ্তম আসরে অংশ নেয়ার মাধ্যমে। শোতে তার শান্ত স্বভাব, শৃঙ্খলাবোধ ও প্রতিযোগিতামুখী মনোভাব দর্শকদের নজর কাড়ে।

মাত্র ৩৭ বছর বয়সে তার এই আকস্মিক প্রয়াণ ফিটনেস অঙ্গন ও বিনোদন জগতে শোকের ছায়া ফেলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category