বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :

কানাডায় স্কুল ও বাড়িতে গুলির ঘটনায় ১০ জন নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ Time View

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলর রিজে একটি স্কুল ও এক বাড়িতে গুলিতে ছয়জন নিহতের ঘটনা ঘটেছে , পরে গোলাগুলিতে আরো আহত হয়েছে এবং নিহতের সংখ্যা বেড়ে মোট ১০ জন হওয়ার খবর পাওয়া গেছে। এতে শুটারসহ ১০ জনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, স্কুলে প্রথমে গুলি চালানো শুরু হয়। সেখানে কয়েকজন নিহত ও আহত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শুটারকে মৃত অবস্থায় পায়।

ওই ঘটনার পর তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, শুটারের সাথে সম্পর্কিত আরেকটি বাড়িতেও কয়েকজন নিহত রয়েছে।

ঘটনায় এখন পর্যন্ত প্রায় ২৫ জন আহত হয়েছে — তাদের অনেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে যে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থাই গুরুতর।

এই এলাকাটি একটি ছোট শহর, এবং খুব কম মানুষ বসবাস করে।স্কুলে মাত্র দেড়শ শিক্ষার্থী ছিলো।

পুলিশ এখনো পুরো ঘটনার কারণ ও পিছনের উদ্দেশ্য ঠিক করে জানাতে পারেনি, এবং তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category