শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, বিনিয়োগে আস্থা রাখুন : প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি ‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ সেপ্টেম্বর জলবায়ু হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ চান প্রধানমন্ত্রী রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এজিএম, নতুন কমিটি ঘোষণা অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্পবেলটাউন ঈগলসের প্রথম হাইকিং, হাঁটায় স্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা

ঈদে আসছে পলাশের নতুন নাটক সন্ধ্যা ৭টা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩৯৮ Time View

কাজল আরেফিন অমির সহকারী পরিচালক থেকে অভিনেতা হয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন জিয়াউল হক পলাশ। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের কাবিলা চরিত্রে অভিনয় করে তরুণদের মাঝে অন্যরকম ক্রেজ তৈরী করেছেন পলাশ।

অভিনেতা হিসেবে অধিক সফল হলেও মনের ভেতর তার মূল স্বত্তা নির্মাতা। জিয়াউল হক পলাশ নির্মিত ‘ফ্রেন্ডস উইথ বেনিফিটস’, ‘সারপ্রাইজ’, ‘ঘরে ফেরা’, ‘একটুখানি’ ও ‘রিভেঞ্জ’ নাটকগুলো প্রচার হয়েছে। এছাড়া তিনি ব্যান্ড ‘অ্যাশেজ’র দুটি মিউজিক ভিডিও (নিজের জন্য ও আমার দিকে তাকিয়ে সে) নির্মাণ করে সাফল্য পেয়েছেন তিনি।

পরিচালনাই তার প্রথম ও মূল ভালোবাসা। যেটা বাইরে আসে মাঝে মধ্যে, লম্বা সময় পর পর। সেই লম্বা সময়ের বিরতি কেটেছে। এই ঈদেই নতুন নির্মাণ নিয়ে ফিরছেন পলাশ। এবারের নাটক ‘সন্ধ্যা ৭টা’। কাজটি নিয়ে পলাশ তো বটেই, তার ঘনিষ্ঠজনেরাও ভীষণ উচ্ছ্বসিত।

এই নাটকে কারা অভিনয় করেছেন, সেটা এখনও প্রকাশ করেননি পলাশ। তবে তিনি জানালেন, এতে দেখা যাবে পারসা ইভানা, ইরফান সাজ্জাদ, সাইদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, এরফান মৃধা শিবলু প্রমুখ শিল্পীকে। যারা মূলত পলাশের নিয়মিত সহশিল্পী।

নতুন নির্মাণ নিয়ে পলাশের বক্তব্য এরকম, ‘বরাবরই বলি, পরিচালনাই আমার প্রথম আবেগ-ভালোবাসা। অভিনয় ব্যস্ততায় হয়ত বেশি কাজ করা হয় না। অবশ্য আমি নিজেও ভূরি ভূরি কাজ করতে চাই না। খুব বেছে, সময় নিয়ে তবেই নির্মাণ করি। এবারের গল্পটা গ্রামীণ প্রেক্ষাপটের। প্রথমবার এমন ধাঁচের গল্পে নাটক বানালাম।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category