সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে এজিএম সম্পন্ন প্রতিবছরের মতো এবারও অস্ট্রেলিয়ায় ‘ক্লিন আপ অস্ট্রেলিয়া ডে’ অনুষ্ঠিত ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাপক হামলা, খামেনির মৃত্যুতে চরম উত্তেজনা মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যু ইরানের বালিকা বিদ্যালয়ে বোমাবর্ষণে নিহত বেড়ে ৪০ প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিডনিতে বর্ণিল আয়োজনে ফিরছে ‘AAAN HOMES Fagun Hawa Fest 2026’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৬০ Time View

সিডনির বহুসাংস্কৃতিক সমাজে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য মিলনমেলা হিসেবে আবারও ফিরে আসছে ‘AAAN HOMES Fagun Hawa Fest 2026’। সংগীত, রঙ, আবেগ আর সম্প্রীতির এই উৎসবকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের ফাগুন হাওয়া ফেস্টকে আরও বিশেষ ও স্মরণীয় করে তুলতে থাকছে এক ঐতিহাসিক চমক। প্রথমবারের মতো সিডনিতে লাইভ পারফরম্যান্সে অংশ নিতে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। তার সঙ্গে আরও থাকবেন দেশ ও প্রবাসের একাধিক প্রতিভাবান শিল্পী, যারা সংগীত ও পরিবেশনায় পুরো অনুষ্ঠানকে করে তুলবেন প্রাণবন্ত ও হৃদয়ছোঁয়া।

এই বর্ণিল আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে AAAN HOMES, যারা দীর্ঘদিন ধরে ফাগুন হাওয়া ফেস্টের সঙ্গে যুক্ত থেকে নিরবচ্ছিন্ন সহযোগিতা দিয়ে আসছে। আয়োজকরা AAAN HOMES-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, তাদের এই ধারাবাহিক সমর্থন অনুষ্ঠানটিকে প্রতি বছর আরও বড় পরিসরে আয়োজন করতে অনুপ্রেরণা জুগিয়েছে।

আয়োজকদের মতে, ফাগুন হাওয়া ফেস্টের প্রতি তাদের আস্থা, ভালোবাসা ও উৎসাহ এই অনুষ্ঠানকে শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং প্রবাসী কমিউনিটির আবেগের উৎসবে পরিণত করেছে।

আয়োজকরা সিডনিবাসীসহ আশপাশের সব বাংলা ভাষাভাষী মানুষকে আহ্বান জানিয়ে বলেন,
“পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে আসুন, একসঙ্গে উদযাপন করুন, সংযোগ গড়ুন এবং ‘AAAN HOMES Fagun Hawa Fest 2026’-এ তৈরি করুন জীবনের সুন্দর কিছু স্মৃতি।”

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার রাত থেকেই টিকিট বিক্রি শুরু হবে।
টিকিট পাওয়া যাবে অনলাইনে—
Krazy Tickets
www.krazytickets.com

বাংলা সংস্কৃতি, সংগীত ও মিলনমেলার এই উৎসবে অংশ নিতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category