শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি ‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ সেপ্টেম্বর জলবায়ু হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ চান প্রধানমন্ত্রী রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এজিএম, নতুন কমিটি ঘোষণা অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্পবেলটাউন ঈগলসের প্রথম হাইকিং, হাঁটায় স্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার

সিডনির গ্র্যানভিলে এথনিক বাজারের আয়োজনে দোসেরা এক্সিবিশন ২০২৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯২ Time View

আগামী ২০শে সেপ্টেম্বর, শনিবার সিডনির গ্র্যানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য দোসেরা এক্সিবিশন ২০২৫। সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে দিনব্যাপী এ উৎসবমুখর আয়োজন।

দুর্গা পূজার বিশাল উৎসবকে সামনে রেখে Ethnic Bazaar Australia-র উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে থাকছে উৎসবের জন্য বিশেষ কেনাকাটার বিশাল সমাহার। দেশি ও প্রবাসী উদ্যোক্তাদের অংশগ্রহণে প্রদর্শনীতে দেখা যাবে পোশাক, গয়না, সাজসজ্জার সামগ্রী, হস্তশিল্প এবং আরও নানা ধরনের সংগ্রহ।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এ আয়োজন শুধু কেনাকাটার উৎসব নয় বরং এটি হবে এক সাংস্কৃতিক মিলনমেলা। বিশেষ করে নারী উদ্যোক্তাদের উদ্যোগকে সমর্থন ও প্রচারের মাধ্যম হিসেবেই প্রদর্শনীটির মূল উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে।

পরিবার-পরিজন নিয়ে উৎসবের আবহে দিনটি উপভোগ করার জন্য সকলকে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকদের পক্ষ থেকে উর্মি তালুকদার।

উল্লেখ্য যে চতুর্থবারের মতো আয়োজিত এই মেলায় থাকবে বাংলাদেশ, ভারত ও নেপালের প্রায় ৩০টি মতো বুটিক স্টল ও ফুড স্টল ।এই স্টল গুলোতে থাকবেঃ শাড়ি, পাঞ্জাবি ও সালোয়ার কামিজের সেট,
ডিজাইনার গয়না, জুতো, হস্ত শিল্পকর্ম, ঐতিহ্যবাহী উপহার সামগ্রী ও দেশি খাবারসহ আরও অনেক কিছু।
এছাড়াও দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন নানান ধরনের আকর্ষণীয় সাংস্কৃতিক আয়োজন ।

তথ্য ও যোগাযোগ: 0433502608
dussehraexhibition@gmail.com

Please Share This Post in Your Social Media

More News Of This Category