শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারল বাংলাদেশ নাইজারের বিমানবন্দরে বন্দুক হামলায় নিহত ৩৫ সিআরপি পরিদর্শনে কামাল পাশা: প্রতিবন্ধী সেবায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতার নতুন সম্ভাবনা যুদ্ধবিরতির মধ্যেও গাজায় এক হাজার প্রাণহানি ১৩ হাজার ৩৪৪ জন জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন : মুক্তিযুদ্ধমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে অভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু নয় : তারেক রহমান

জনপ্রিয় পরিচালক কুমার সাহানি আর নেই

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬৮ Time View

জনপ্রিয় পরিচালক কুমার সাহানি আর নেই। শনিবার ৮৩ বছর বয়সে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সমান্তরাল সিনেমার অন্যতম মুখ কুমার সাহানি স্মরণীয় হয়ে থাকবেন তার ‘মায়া দর্পণ’, তরঙ্গ, ‘খেয়াল গাঁথা’ সহ অন্যান্য ছবির জন্য।

কুমার সাহানির জন্ম অধুনা পাকিস্তানের সিন্ধ প্রদেশে ১৯৪০ সালে। দেশভাগের পর তারা সপরিবারে চলে আসেন বোম্বে অধুনা মুম্বাইয়ে। পরে কুমার ভর্তি হন পুণে ফিল্ম ইন্সটিউটে। ঋত্বিক ঘটকের ছাত্র ফিল্ম নিয়ে পড়াশোনার জন্য পরবর্তী সময়ে ফরাসি সরকারের স্কলারশিপ পান। সান্নিধ্য পান দুনিয়াজোড়া খ্যাতিমান পরিচালকদের। বিখ্যাত পরিচালক রবার্ট ব্রেসোঁর সহকারী হিসেবে কাজের সুযোগ পেয়েছিলেন কুমার সাহানি।

ছয়ের দশকে শর্ট ফিল্ম দিয়ে শুরু করলেও সাতের দশকের গোড়াতেই নির্মিত হয় ‘মায়া দর্পণ’। এই ছবিটি জাতীয় পুরস্কার পেলেও তারপর একযুগ পরিচালকের হাতে আর কোনও ছবি ছিল না। ১৯৮৪ সালে মুক্তি পায় স্মিতা পাতিল, ওম পুরী, গিরিশ কারনাড, অমল পালেকর অভিনীত ‘তরঙ্গ’।

কুমার সাহানি কোনওদিন বক্স অফিসের কথা ভেবে ছবি তৈরি করেননি। সে কারণেই তিনি তার বোধ বা শিল্পীসত্তার সঙ্গে কখনও আপস করেননি। তার পাণ্ডিত্য ও মার্জিত রুচির ছাপ থাকত তার সৃষ্টিতে। তিনি বলিউডি ঘরানার পরিচালক ছিলেন না, যদিও বলিউডের সব পরিচালক, অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের কাছেই তিনি ছিলেন অত্যন্ত সম্মানীয়।

এদিকে কুমার সাহানির মৃত্যুতে শোকপ্রকাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, কুমার সাহানি কলকাতায় প্রয়াত হয়েছেন শুনে অত্যন্ত মর্মাহত হয়েছি। সাহানি একজন অত্যন্ত শক্তিশালী ও স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক ছিলেন, ভারতের সমান্তরাল সিনেমায় যার প্রবল উপস্থিতি অস্বীকার করার উপায় নেই। তার মৃত্যু ভারতীয় সিনেমার ক্ষেত্রে বিরাট ক্ষতি। আমি তার পরিবার, বন্ধু ও অনুগামীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category