শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি ‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ সেপ্টেম্বর জলবায়ু হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ চান প্রধানমন্ত্রী রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এজিএম, নতুন কমিটি ঘোষণা অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্পবেলটাউন ঈগলসের প্রথম হাইকিং, হাঁটায় স্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার

পাকিস্তান সিরিজের দল ঘোষণা অস্ট্রেলিয়ার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৪১ Time View

আগামী মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে অজিরা। দলে ফিরেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স ও অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।
আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই টুর্নামেন্টের আগে এটাই অস্ট্রেলিয়ার জন্য শেষ ওয়ানডে সিরিজ। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে আবারও অস্ট্রেলিয়ার দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক কামিন্স। শেষ দুই সিরিজে অজি দলে ছিলেন না তিনি।

এদিকে দলে ফিরেছেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিসও। তবে পিতৃত্বকালীন ছুটিতে থাকায় এই সিরিজে সুযোগ পাচ্ছেন না ট্রাভিস হেড ও মিচেল মার্শ। আর জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ও ম্যাথু শর্টের জন্য সুযোগ পাচ্ছেন টপ অর্ডারে নিজেদের প্রমাণ করার। এদিকে অস্ত্রোপচারের জন্য দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে চলে গেছে অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।
আগামী ৪ নভেম্বর মেলবোর্নে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ৮ ও ১০ নভেম্বর, অ্যাডিলেড ও পার্থে।

অস্ট্রেলিয়ার ১৪ সদস্যের স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, কুপার কনোলি, অ্যারন হার্ডি, জ্যাক-ফ্রেজার ম্যাকগার্ক, জশ ইংলিশ, জশ হ্যাজেলউড, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category