সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার : মাহদী আমিন দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণ করতে হবে : প্রধানমন্ত্রী ভারতীয় সঙ্গীত জগতের এক স্বর্ণযুগের অবসান ঘটলো। আশা ভোঁসলে আর নেই। সিডনির ওয়ালি পার্কে এ বছরের সর্ববৃহৎ বৈশাখী আয়োজন “নিরালা হোল্ডিংস বৈশাখী মেলা ২০২৬”—গাংচিল মিউজিকের উদ্যোগে রূপ নেয় প্রবাসী বাঙালির এক মহামিলনে ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ৪ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬ সংসদে পাস ফাগুন হাওয়ার মিউজিক্যাল ধামাকা! ইমরান মাহমুদুল প্রথমবার সিডনির মঞ্চে! গান আর ভালোবাসায় ভরপুর আয়োজন!

বিয়ে করলেন বিজয়-রাশমিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮০ Time View
15

দক্ষিণি সিনেমার আলোচিত জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। দীর্ঘদিনের জল্পনা-গুঞ্জনের অবসান ঘটিয়ে সাত পাকে বাঁধা পড়লেন বিজয়-রাশমিকা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। উদয়পুর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এক রাজকীয় প্রাসাদে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সূত্রের খবর অনুযায়ী, বিয়ের শুভ সময় সকাল ৮টায় নির্ধারিত ছিলো এবং শেষ পর্যন্ত সকাল ১০টা ১০ মিনিটে তাদের বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পুরো আয়োজনেই ছিল কড়া গোপনীয়তা ফোন ব্যবহার নিষিদ্ধ থাকায় পাপারাজ্জিদের কোলাহল থেকেও দূরে ছিলেন নবদম্পতি। তবে বিয়ের পর সামান্য সময়ের জন্য হলেও সাংবাদিকদের প্রতি সৌজন্য দেখাতে ভোলেননি রাশমিকা ও বিজয়। তেলুগু রীতিতে বিয়ের আচার শেষ করে বাইরে অপেক্ষমাণ আলোকচিত্রীদের হাতে মিষ্টি তুলে দেন তারা।

জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে তেলুগু ঐতিহ্যকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। পাশাপাশি সন্ধ্যায় রাশমিকার সংস্কৃতিকে সম্মান জানিয়ে আলাদা করে কোডাভা রীতিতেও দ্বিতীয় বিবাহানুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

তবে উদযাপন এখানেই শেষ নয়। আগামী ৪ মার্চ ২০২৬ এ হায়দরাবাদ জমকালো রিসিপশনের আয়োজন করা হবে যেখানে উপস্থিত থাকবেন চলচ্চিত্র জগতের তারকা ও ঘনিষ্ঠ বন্ধুরা।

এখনো পর্যন্ত বিয়ের কোনো আনুষ্ঠানিক ছবি প্রকাশ্যে না আসলেও প্রিয় তারকা দম্পতির বিয়ের খবরে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসে ভাসছেন অনুরাগীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category