রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গাজায় ইসরাইলি হামলায় ৩২ জন নিহত: সিভিল ডিফেন্স পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৩৩ জনসহ বহু জঙ্গি নিহত তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৮, আহত ২৬ ব্যস্ত সিডনির জীবনে এক সন্ধ্যার ছুটি— ৭ ফেব্রুয়ারি,ডক্টর এহসান আহমেদের ‘Wood Night’ সংগীত সন্ধ্যা কঙ্গোতে খনি ধসে দুই শতাধিক নিহত নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় নিহত ৫ ক্যাম্পিং ট্রিপে নিখোঁজ হওয়ার পর ব্লু মাউন্টেইনসের ঝরনা থেকে কিশোরের মরদেহ উদ্ধার: প্রধান উপদেষ্টার সঙ্গে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরাম প্রতিনিধিদলের বৈঠক বিনিয়োগ ও বাণিজ্যে গতি আনতে সমন্বিত সংস্কারে অগ্রগতি পার্থে এক পরিবারে চারজন নিহত, এটা কি মর্ডার না সুইসাইড ?

বুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২৪৩ Time View

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে বুয়েটের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার এ ফল প্রকাশ করা হয়।

বুয়েটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি কমিটির সভাপতি ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জীবন পোদ্দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে মূল ভর্তি পরীক্ষার ফলের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা এবং ভর্তি–সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের সময়সূচি বুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এবারও বুয়েটে ভর্তি পরীক্ষা ২ ধাপে অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি দুই ধাপে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ওইদিন প্রথম শিফটের প্রাক-নির্বাচনী পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে একই দিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

পরে ২৭ ফেব্রুয়ারি প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এই প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা মনোনীত শিক্ষার্থীরা ৯ মার্চ মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category