বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এজিএম, নতুন কমিটি ঘোষণা অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্পবেলটাউন ঈগলসের প্রথম হাইকিং, হাঁটায় স্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩ শিক্ষার্থী দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে যেসব রুটে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৪ শ্রমিক আটক একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে

সিডনিতে তাবলিগ জামাতের ইজতেমা শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৭ Time View

সিডনির সাউথ গ্রানভিলে অবস্থিত মসজিদ আল নূরে আজ শুক্রবার বাদ আসর থেকে শুরু হয়েছে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী বার্ষিক ইজতেমা। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ এবং অস্ট্রেলিয়ার নানা প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে এই ইজতেমা পরিণত হয়েছে ঈমানি জাগরণ ও আত্মশুদ্ধির এক অনন্য মিলনমেলায়।

আল্লাহর জিকির, দাওয়াত, আমল এবং দ্বীনি মেহনতের উদ্দেশ্যে সমবেত মুসল্লিরা আগামী ৭২ ঘণ্টা ইজতেমার পরিবেশে নিজেদের ঈমান ও আমলের উন্নয়নে নিবেদিত থাকবেন। তাবলিগ জামাতের মূল মেহনত, দাওয়াতের কাজ, ছয় নম্বরের অনুশীলন, আমলে সালেহার চর্চা এবং রাসুলুল্লাহ (সা.) এর সুন্নাহভিত্তিক জীবন গঠনের আহ্বান ইজতেমায় অংশগ্রহণকারীদের মাঝে নতুন উদ্দীপনা ও দৃঢ় প্রত্যয় সৃষ্টি করছে।

তিন দিনব্যাপী তাকরির, মাশোয়ারা ও বয়ানের মাধ্যমে মুসলমানদের ঈমানি শক্তি আরও সুদৃঢ় করার চেষ্টা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ, আগামী সোমবার বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমার সমাপ্তি ঘটবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category