মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন শিকাগোতে ৩ দিনে ২৪ বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনক (BAOA) বার্ষিক গালা ডিনার ও কালচারাল নাইট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

সিডনিতে গুলিবর্ষণ: বন্ডাই বিচে হামলাকারীর একজনকে শনাক্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ Time View

সিডনির বন্ডাই বিচে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় দুই বন্দুকধারীর একজনের নাম নাভিদ আকরাম। এই গুলিতে কমপক্ষে ১২ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এবিসি অস্ট্রেলিয়ার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, সিডনি শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসিন্দা আকরাম, অস্ট্রেলিয়ার বিখ্যাত বন্ডাই সৈকতে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার সন্ধ্যায় পুলিশ বনিরিগ শহরতলিতে আকরামের বাড়িতে অভিযান চালিয়েছে।
রোববার সন্ধ্যায় সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে দুই বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১২ জন নিহত হন। 

এর আগে জানানো হয়েছিল, পুলিশের গুলিতে একজন বন্দুকধারী নিহত হয়েছে, এবং দ্বিতীয়জনকে আটক করা হয়েছে। আটককৃত সন্দেহভাজন ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলেও জানানো হয়।
তবে, হামলাকারীদের মধ্যে নাভিদ কে তা এখনও স্পষ্ট নয়।
 
পুলিশ আরও জানায় যে তারা গাড়িতে বেশ কিছু ‘বিস্ফোরক ডিভাইস’ পেয়েছে, যা বন্দুকধারীর সাথে সম্পর্কিত।
 
নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার মাল ল্যানিয়ন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা একটি গাড়িতে একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস পেয়েছি যা নিহত অপরাধীর সাথে সম্পর্কিত।’
এক বিবৃতিতে তারা আরও জানিয়েছে যে, ওই এলাকায় পাওয়া বেশ কিছু সন্দেহজনক জিনিস বিশেষজ্ঞ কর্মকর্তারা পরীক্ষা করে দেখছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category