মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড : ১১ জনের মৃত্যু আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন শিকাগোতে ৩ দিনে ২৪ বন্দুক হামলায় নিহত ৭, গুলিবিদ্ধ ৩৮ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া ইনক (BAOA) বার্ষিক গালা ডিনার ও কালচারাল নাইট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

অস্ট্রেলিয়ায় ক্যাম্পবেলটাউন কাউন্সিলের ‘গিফট অব টাইম অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন এ–বি স্ট্রিট লাইব্রেরির স্বেচ্ছাসেবক দল

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ Time View

এ–বি স্ট্রিট লাইব্রেরি ইনক–এর স্বেচ্ছাসেবক দল এ বছর ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মর্যাদাপূর্ণ “গিফট অব টাইম ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫” অর্জন করেছে। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার ক্যাম্পবেলটাউন সিভিক হলে স্বেচ্ছাসেবীদের অসামান্য অবদানকে স্বীকৃতি ও সম্মান জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান সম্মাননা প্রদান করেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মাননীয় মেয়র কাউন্সিলর ডারসি লাউন্ড। এসময় উপস্থিত ছিলেন ফেডারেল এমপি মাইক ফ্রি লেন্ডার, কাউন্সিলর মাসুদ চৌধুরী, অন্যান্য কাউন্সিলর ও কাউন্সিলের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন কমিউনিটি সংগঠনের প্রতিনিধি, এ–বি স্ট্রিট লাইব্রেরি ইনক–এর সভাপতি ও ফাউন্ডার কামাল পাশা, কো–ফাউন্ডার ও সেক্রেটারি কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশসহ স্বেচ্ছাসেবীরা।

কাউন্সিলের নীতিমালা অনুসারে সম্মাননাটি সমষ্টিগত স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। সংগঠনের পক্ষে সার্টিফিকেট গ্রহণ করেন উপদেষ্টা মোঃ শফিকুল আলম। এ–বি স্ট্রিট লাইব্রেরি ইনক–এর স্বেচ্ছাসেবক দল ছিলেন; আবু আবদুল্লাহ, জুই সেন পাল, মিজানুর রহমান, মিলি ইসলাম, তাম রহমান, খালেদা কায়সার, জুলফিকার হক, আবু আরেফিন ও রোমান ইসলাম।

স্বেচ্ছাসেবকদের মাঝে পৃথকভাবে সার্টিফিকেট বিতরণ করা হয় এবং মেয়র ডারসি লাউন্ড-এর সাথে একটি স্মরণীয় গ্রুপ ফটোসেশন অনুষ্ঠিত হয়। উপস্থিতদের জন্য ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের পক্ষ থেকে হালকা রিফ্রেশমেন্টের ব্যবস্থাও ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category