বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এজিএম, নতুন কমিটি ঘোষণা অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্পবেলটাউন ঈগলসের প্রথম হাইকিং, হাঁটায় স্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩ শিক্ষার্থী দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে যেসব রুটে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৪ শ্রমিক আটক একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে

সিডনির সাংস্কৃতিক মঞ্চে নতুন মাত্রা—ঝলমলে আয়োজন “জলসা Night” সেই সাথে “Splash” ব‍্যান্ডের নতুন যাত্রা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৬১১ Time View

অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি ও বাংলা ভাষাভাষী কমিউনিটির উষ্ণ অংশগ্রহণে সিডনির Werrington-এর Harold Corr Community Hall–এ সফলভাবে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত সাংস্কৃতিক আয়োজন “জলসা Night”। Novera Pty Ltd-এর আয়োজনে ২৯ নভেম্বর শনিবার সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান সিডনির বাঙালি সমাজকে উপহার দিয়েছে এক স্মরণীয়, আবেগঘন এবং সুরময় সন্ধ্যা।

সাংস্কৃতিক বৈচিত্র্য, নস্টালজিয়া ও আধুনিকতার সংমিশ্রণে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আধুনিক বাংলা গান, গজল, লালনগীতি এবং নব্বইয়ের দশকের ব্যান্ড সংগীতের মনোমুগ্ধকর পরিবেশনা—যা দর্শকদের বারবার মুগ্ধ করেছে।

অনুষ্ঠান শুরু হয় পুস্পিতা চৌধুরির সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে। প্রথম পর্বে তিনজন প্রতিভাবান গায়িকার গাওয়া গান শ্রোতাদের নিয়ে যায় আবেগ ও সুরের এক অন্যরকম ভুবনে।

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে ছিল Splash Music Brand–এর শক্তিশালী ও আকর্ষণীয় Introductory Performance। নবীন ও অভিজ্ঞ শিল্পীদের মেলবন্ধনে গড়া এই ব্যান্ড দর্শকদের মনোযোগ কাড়ে অসাধারণ সুর, তাল ও মঞ্চ–উপস্থাপনার মাধ্যমে।

অংশগ্রহণকারী শিল্পী ও যন্ত্রশিল্পীরা:

ভোকাল পারফর্মারস Splash Music Brand–এর লাইনআপ সুমন, পিযুস, লগন, শাওন। গায়িকা ছিলেন সুদীপা ঘোষ, প্রীতি রায়, শ‍্যামলী দেবরায়।

যন্ত্রশিল্পী দল
• সোহেল – লিড গিটার
• রুশনান – কিবোর্ড
• খালিদ – বেস গিটার
• সুবাশিষ  – তবলা
• শাহরিয়ার – অক্টোপ‍্যাড

শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা, দর্শকদের সক্রিয় অংশগ্রহণ এবং সাউন্ড–লাইটের নিখুঁত সমন্বয় পুরো অনুষ্ঠানে সৃষ্টি করে এক সম্পূর্ণ উৎসবমুখর পরিবেশ।

সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা

Powered by: Magic Glass & Bhujon Roshik Catering Service
Sponsored by: EP Electrical Group, Earnest Reality, Maple Project & Property Portfolio Hub
Associated by: রাই ফটোগ্রাফি সিডনি

কমিউনিটির উষ্ণতা ও ভবিষ্যৎ পরিকল্পনা

সিডনির বাঙালি কমিউনিটির বিপুল সাড়া, উপস্থিতি, উচ্ছ্বাস ও উৎসাহ আয়োজকদের অনুপ্রাণিত করেছে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য। অনেক দর্শনার্থী অনুষ্ঠানের শেষে জানান, “জলসা Night” তাদের প্রবাস জীবনে এক refreshing এবং heart-connecting অভিজ্ঞতা এনে দিয়েছে।

আয়োজক কমিটি জানায়—
দর্শক ও শ্রোতাদের চাহিদা অনুযায়ী ‘জলসা Night’–এর আরও আয়োজন সিডনিতে নিয়মিতভাবে করার পরিকল্পনা ইতোমধ্যেই শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category