শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার দিল্লিতে শিক্ষার্থী আন্দোলনে বাড়ছে জনসমর্থন রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই শারদীয় উৎসবকে ঘিরে সিডনিতে বর্ণাঢ্য ‘শারদীয় এক্সিবিশন’ ২০ সেপ্টেম্বর বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন এক বছর মেয়াদি ওমরাহ ভিসা চালু করছে সৌদি আরব বাহরাইন ও কুয়েতে ফের ইরানের হামলা

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে স্কুলে গুলিবর্ষণে নিহত ৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১২৮ Time View

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে একটি ক্যাথলিক স্কুলে বুধবার সকালে গুলিবর্ষণে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে মার্কিন বিচার বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলে সকালে প্রার্থনার সময় গুলিবর্ষণ শুরু হয়। এটি একটি প্রাথমিক স্কুল এবং প্রায় ৩৯৫ জন শিক্ষার্থী পড়াশোনা করে।

মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ সামাজিক যোগাযোগমাধ্যমে একে ভয়াবহ ঘটনা আখ্যা দিয়ে বলেছেন, স্কুলে এ ধরনের সহিংসতায় শিশু ও শিক্ষকেরা আতঙ্কিত। তাদের জন্য প্রার্থনা করছি।

ঘটনার পরপরই পুলিশ, এফবিআই ও ফেডারেল এজেন্টরা স্কুলটি ঘিরে ফেলে। অ্যাম্বুলেন্স পাঠানো হয় এবং শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া শুরু হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

অ্যানানসিয়েশন স্কুলটি শহরের দক্ষিণ-পূর্ব আবাসিক এলাকায় অবস্থিত। ১৯২৩ সালে প্রতিষ্ঠিত এই স্কুলে বুধবার সকাল ৮টা ১৫ মিনিটে সব শিক্ষার্থীর জন্য প্রার্থনা অনুষ্ঠান নির্ধারিত ছিল। সোমবার ছিল শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, তিনি এই মর্মান্তিক গুলিবর্ষণ সম্পর্কে অবগত হয়েছেন। হোয়াইট হাউজ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এই গুলিবর্ষণের মাত্র একদিন আগে মিনিয়াপোলিসে আরেকটি স্কুলের বাইরে গুলিতে একজন নিহত ও ছয়জন আহত হন। একই দিনে শহরের দুটি ভিন্ন ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়। টানা সহিংসতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category