শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার দিল্লিতে শিক্ষার্থী আন্দোলনে বাড়ছে জনসমর্থন রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই শারদীয় উৎসবকে ঘিরে সিডনিতে বর্ণাঢ্য ‘শারদীয় এক্সিবিশন’ ২০ সেপ্টেম্বর বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন এক বছর মেয়াদি ওমরাহ ভিসা চালু করছে সৌদি আরব বাহরাইন ও কুয়েতে ফের ইরানের হামলা

যুক্তরাষ্ট্রে ৬ হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১২৭ Time View

যুক্তরাষ্ট্রের আইন ভঙ্গ করা ও মেয়াদের চেয়ে বেশি সময় থাকার কারণে ছয় হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

বিবিসিকে তারা জানিয়েছে, আইন ভঙ্গ করার ঘটনাগুলোর মধ্যে ‘সিংহভাগ’ ছিল শারীরিক আক্রমণ, মাদকের প্রভাবে গাড়ি চালানো, ডাকাতি ও ‘সন্ত্রাস সমর্থনের’ ঘটনা।

অভিবাসন ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অভিযান চলতে থাকার মধ্যেই এই সিদ্ধান্ত নিলো পররাষ্ট্র মন্ত্রণালয়।

তদন্ত কর্মকর্তারা জানান, এই শিক্ষার্থীরা তাদের ভিসার মূল উদ্দেশ্য, অর্থাৎ একাডেমিক পড়াশোনা থেকে সরে গিয়েছিল। শিক্ষার্থী এবং তাদের পরামর্শদাতাদের জন্য একটি বার্তা হলো, যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য আবেদন করার আগে অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধতা এবং দেশটির নিয়মাবলী সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নেওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category