শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জলবায়ু হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ চান প্রধানমন্ত্রী রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এজিএম, নতুন কমিটি ঘোষণা অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্পবেলটাউন ঈগলসের প্রথম হাইকিং, হাঁটায় স্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩ শিক্ষার্থী দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে যেসব রুটে

যুক্তরাষ্ট্রে ছোট বিমান বিধ্বস্ত, ৫ কানাডিয়ান নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৩৭১ Time View

যুক্তরাষ্ট্রে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনই শিশু। নিহতরা সবাই কানাডিয়ান নাগরিক। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের একটি মোটরওয়ের কাছে এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে।

বুধবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, টেনেসির ন্যাশভিলে একটি বড় মোটরওয়ের কাছে ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ পাঁচ কানাডিয়ান নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। দুর্ঘটনার আগে স্থানীয় সময় সোমবার রাত পৌনে আটটার দিকে ন্যাশভিল বিমানবন্দরে কল করে পাইলট ইঞ্জিনের সমস্যার কথা জানিয়েছিলেন।

ন্যাশভিল পুলিশ জানিয়েছে, ন্যাশভিল বিমানবন্দরে জরুরি অবতরণের জন্য বিমানটিকে অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান, তিনি এটি করতে পারবেন না।

বিবিসি বলছে, বিধ্বস্ত হওয়ার সাথে সাথে বিমানটি অগ্নিকুণ্ডে পরিণত হয়। মূলত ন্যাশভিলে একটি কস্টকো সুপারমার্কেটের কাছে ঘাসযুক্ত এলাকায় বিমানটি আঁছড়ে পড়ে এবং এরপর এতে আগুন ধরে যায়।

মেট্রো ন্যাশভিল পুলিশের মুখপাত্র ডন অ্যারন জানিয়েছেন, বিস্ফোরণের ফলে ইন্টারস্টেট আই-৪০-এর কিছু অংশ বন্ধ হয়ে গেছে, কিন্তু বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে অন্য কোনও যানবাহন বা ভবনে আঘাত করেনি।

বিমানটি অন্টারিও থেকে রওনা হয়েছিল জানিয়ে কর্মকর্তারা বলেছেন, পথে এই বিমানটি পেনসিলভানিয়া এবং কেনটাকিতে দুটি স্টপেজ দিয়েছিল। নিহতদের নাম এখনও জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category